ইরান যুদ্ধে এবার ‘জবরদস্তিমূলক কৌশলের’ দিকে হাঁটছেন ট্রাম্প?

আন্তর্জাতিক স্লাইড

ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিকে যুক্তরাষ্ট্রের পুরনো ‘জবরদস্তিমূলক কৌশল’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়।

এটি মার্কিন নীতির সেই পুরোনো চাপ প্রয়োগের কৌশল, যার সঙ্গে তেহরান বহুবারই মোকাবেলা করেছে।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরাগচির ভাষায়, ‘অর্থনৈতিক যুদ্ধ একটি বারবার ফিরে আসা দৃশ্যপট এবং মার্কিন নীতির সেই পুরোনো জবরদস্তিমূলক কৌশল। এটি এমন একটি পুরোনো চলচ্চিত্র, যা আমরা বহুবার দেখেছি এবং কিভাবে এর মোকাবেলা করতে হয়, তা আমরা জানি।

এদিকে ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে এবং সম্ভাব্য আক্রমণের কথা বলছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, ইরানি জাতির সামনে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই অসহায় এবং তাদের কাছে নতুন কোনো সমাধান নেই।

তার দাবি, সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নত করার মার্কিন চেষ্টা সফল হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *