‘যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না’

আন্তর্জাতিক স্লাইড

 

যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালাত, তাহলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি (নিউক্লিয়ার ডিল) যদি বাতিল না করা হতো, তবে ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতো। আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে আজ ইসরায়েল থাকত না। কারণ ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।’

ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের শুরুতেই অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল।

সেই হামলার কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা যদি এক বছর আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করতাম, তাহলে আজ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত।’ আর এর ফলে শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও তখন গুরুতর হুমকির মুখে পড়ত বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *