রোনালদোকে ‘স্বার্থপর’ বলে অবসর নিতে বললেন সতীর্থের প্রেমিকা

  ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল ফুটবলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সতীর্থদের মন্তব্য, তাদের পরিবারের প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে পরিস্থিতি এখন উত্তপ্ত। বিষয়টির সূত্রপাত হয় পর্তুগাল জাতীয় দলের মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে তিনি বলেন, রোনালদোও আর দশজন ফুটবলারের মতোই একজন খেলোয়াড়। একই সঙ্গে তিনি […]

বিস্তারিত

ভিসা ও টিকিট বিতর্ক ছাপিয়ে বিশ্বকাপে দর্শকের ঢল

  ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ভিসা ও টিকিট নিয়ে নানা সমালোচনা থাকলেও মাঠের চিত্র বলছে ভিন্ন গল্প। গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে দেখা গেছে, গড়ে প্রায় ৯৯.৪ শতাংশ স্টেডিয়াম ভর্তি থাকছে দর্শকে। মোট উপস্থিত দর্শক সংখ্যা ইতোমধ্যে প্রায় ১৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল […]

বিস্তারিত

‘সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা’

  ব্যক্তিগত পছন্দে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কের শেষ নেই। কারও কাছে শীর্ষে থাকেন পেলে, কারও পছন্দ ডিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবলে অনেকেই সেরার আসনে বসান লিওনেল মেসিকে, আবার অনেকে সমর্থন করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। বিশেষ করে ব্রাজিলিয়ানদের কাছে পেলেই ফুটবলের সর্বোচ্চ মানদণ্ড। দেশটির সাবেক-বর্তমান অধিকাংশ খেলোয়াড়ও একই মত পোষণ করেন। তবে সেই প্রচলিত ধারার বাইরে […]

বিস্তারিত
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে আলবিসেলেস্তেরা ৩-০ গোলের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরই ধারাবাহিকতায় ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি। গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার রক্ষণে […]

বিস্তারিত

বিশ্বকাপ না খেলেও পাকিস্তানের বলেই হবে প্রতিটি গোল

  ফিফা বিশ্বকাপে মাঠে দেখা যাবে না পাকিস্তানকে। তবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল এবং শিরোপা নির্ধারণী মুহূর্তের কেন্দ্রবিন্দুতে থাকবে তাদের তৈরি বল। এবারের বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ তৈরি করেছে দেশটির সিয়ালকোটভিত্তিক প্রতিষ্ঠান ‘ফরওয়ার্ড স্পোর্টস’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা খাজা মাসুদ আখতার একসময় পাকিস্তান রেলওয়েতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ১৯৯১ সালে মাত্র ২০ জন কর্মী […]

বিস্তারিত

জাপান কোচের অভিনব কৌশল ভাইরাল

  জাপানকে কেন এশিয়ার গর্ব বলা হয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছে নেদারল্যান্ডস। ডালাসে গতকাল রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে জাপান। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রে এখন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। ম্যাচের শেষ দিকে মরিয়াসুর ব্যবহার করা এক অভিনব কোচিং কৌশল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। […]

বিস্তারিত

মেসির ‘ডাইহার্ড ফ্যান’, আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

  ফুটবল বিশ্বকাপের আবহে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরীমনিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। সেই উচ্ছ্বসিত মুহূর্তে […]

বিস্তারিত

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

  সব হিসেব যেন কড়ায় গণ্ডায় বুঝে নিল জার্মানি। সর্বশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই হতাশা ভুলতে এবার বিশ্বকাপ অভিযানে নেমেই কুরাসাওকে নিয়ে ছেলেখেলা খেলল তারা। তাতে হিউস্টনে ফিরে এলো বেলো হরিজেন্তের স্মৃতি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে তাদের ঘরের মাঠে ৭-১ গোলে হারিয়েছিল সেবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার বিশ্বকাপে শুরুতেই সমান ব্যবধানে জিতল […]

বিস্তারিত

ব্রাজিলের খেলায় হতাশ সমর্থকরা, আর্জেন্টিনার কাছ থেকে অনুপ্রেরণা খুঁজছেন

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। তবে ১-১ গোলের এই ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে দলের হতাশাজনক পারফরম্যান্স। সমর্থকদের মতে, ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল না হলে ম্যাচ থেকেই খালি হাতে ফিরতে হতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা করতে নামা ব্রাজিলের কাছে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মরক্কোর […]

বিস্তারিত

ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ, এসআই ক্লোজড

  চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে আসার ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে ত্রুটির প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত এসআই শফিক নাঈম হাসানকে থানায় নিয়ে আসেন। […]

বিস্তারিত