দুই পা হারানো রুশ সেনার হাতে ভর করেই এভারেস্ট জয়

  বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন সাবেক রুশ সেনা রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধু দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পাবিহীন ব্যক্তি হিসাবে তিনিই প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন। শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই হচ্ছেন ভারতীয়রা যে কারণে

  যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ–১বি ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারানোর কারণে অনেকেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের ঢেউয়ে ভারতীয় কর্মীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এইচ–১বি […]

বিস্তারিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন ৪ জন

  আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পদের জন্য মাত্র তিনজন প্রার্থী থাকায় তাদের নির্বাচিত হওয়া প্রায় […]

বিস্তারিত

একফ্রেমে জায়েদ খান ও জোহরান মামদানি, যা বললেন অভিনেতা

  ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালিপর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে অভিনেতা সাত সমুদ্দর তেরো নদীর ওপারে মার্কিনমুলুকে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর পাড়ি জমান আমেরিকায়। এরপর সেখানেই একটি গণমাধ্যমে অনুষ্ঠান সঞ্চালন করে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি […]

বিস্তারিত

বাজেট ২০২৬-২৭: অভিজাত এলাকায় হবে সাঁড়াশি কর অভিযান

  আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের অভিজাত এলাকায় কর ফাঁকি রোধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাড়ি, ফ্ল্যাট, অফিস স্পেস, বিলাসবহুল গাড়ি এবং উচ্চমূল্যের সম্পদের মালিকদের শনাক্ত করতে ডোর-টু-ডোর জরিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে এসব এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, নামিদামি রেস্টুরেন্ট ও […]

বিস্তারিত

অনলাইনে কুরবানির পশু কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

  কুরবানির ঈদ ঘনিয়ে এলে অনলাইনে গরু–ছাগলসহ কুরবানির পশু কেনাবেচা বেড়ে যায়। ফেসবুক, বিভিন্ন অ্যাপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সহজেই পশু কেনার সুযোগ থাকায় অনেকেই ঘরে বসে কেনাকাটা করছেন। এতে যেমন সুবিধা রয়েছে, তেমনি প্রতারণার ঝুঁকিও আছে। ছবি দেখে পছন্দ করা আর বাস্তবে পশুটি দেখা এক নয়—এ কারণে একটু অসতর্ক হলেই অসুস্থ বা নিম্নমানের পশু কেনার […]

বিস্তারিত

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

  অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলেও টিকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এই দল ঘোষণা করা হয়। প্রত্যাশা অনুযায়ী, […]

বিস্তারিত

ঈদে বিটিভিতে জমবে তারকাদের মেলা

  ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবারের ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গান, নাচ, কৌতুক ও বিশেষ পরিবেশনায় সাজানো হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন […]

বিস্তারিত

শেয়ার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের নথি জব্দ দুদকের

  প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব নথি সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে […]

বিস্তারিত

‘শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর’

  একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন আর আগের মতো রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। তবে হরহামেশাই তাকে শোরুমের ফিতা কাটতে দেখা যায়। কিন্তু অভিনয়ে যে একবারেই নেই, তা বলা যাবে না। কারণ এ মুহূর্তে তিনি  ‘দুর্বার’ সিনেমা নিয়ে দুর্বারগতিতে আছেন। তবে অভিনেত্রী অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব […]

বিস্তারিত