দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

  দায়িত্ব গ্রহণের পর গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে প্রায় ১৩০টি আইন (নতুন আইন ও সংশোধিত আইন) প্রণয়ন করেছে। এছাড়া ৬০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। ফলে বাস্তবভাবে সংস্কারের ছাপ দেখা যাচ্ছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রকাশিত সংস্কার তালিকায় (রিফর্মস বুক) এই তথ্যগুলো তুলে ধরা […]

বিস্তারিত
নির্বাচনে রাজনীতির চেয়ে বেশি উত্তপ্ত ভার্চুয়াল জগৎ

ভোটের রাজনীতি যতটা না মাঠে, তার চেয়ে বেশি অনলাইনে

  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাস্তব রাজনীতির চেয়ে বেশি উত্তপ্ত ভার্চুয়াল জগৎ। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও মিথ্যা বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে। মহামারি আকার ধারণ করেছে এআই-অপতথ্যের। এমনকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক শীর্ষ […]

বিস্তারিত

ভারতকে মার্কিন শুল্ক ছাড়, চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি

  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে শুল্ক কমিয়ে আনায় বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের পণ্যের ওপর মার্কিন বাজারে শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছে, আর বাংলাদেশি পণ্যের ওপর কার্যকর শুল্ক এখনো ২০ শতাংশে রয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রধান রপ্তানিকারক দেশের মধ্যে […]

বিস্তারিত
নির্বাচিত সরকারের সামনে যে ৫টি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ

নির্বাচিত সরকারের সামনে যে ৫টি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত, কর্মসংস্থান তৈরি, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিরসন, উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান রোধ এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা মোকাবিলা করা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যর্পণ এবং জলবায়ু সমস্যার মোকাবিলাও করতে হবে। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ক্রাইসিস গ্রুপ’-এর […]

বিস্তারিত

এক মাসের ব্যবধানে ‘মবসন্ত্রাস’ বেড়ে দ্বিগুণ

  জানুয়ারিতে মবসন্ত্রাস বা গণপিটুনির ২৮টি ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এর আগে ডিসেম্বরে এ ধরনের ২৪টি ঘটনায় নিহত হন ১০ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে মবসন্ত্রাসে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। রাজনৈতিক সহিংসতায় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ। জানুয়ারিতে ৬৪টি নির্বাচনী সহিংসতায় চারজনের মৃত্যু হয়; আহত হন ৫০৯ জন। আর ডিসেম্বরে সাতটি […]

বিস্তারিত

নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরেকটি জরিপ উঠে এলো। এতে দেখা গেছে, ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল […]

বিস্তারিত

টাইমকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান

  তারেক রহমান বলেছেন, ‘ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খনন করতে চাই। এ ছাড়া পরিবেশ রক্ষায় বছরে পাঁচ কোটি গাছ লাগানো এবং রাজধানী ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা রয়েছে।’ টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও […]

বিস্তারিত

নির্বাচনে তরুণরা ভোটাররাই নির্ধারক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। সারা দেশে বইছে নির্বাচনী হওয়া। বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশা, বয়স ও ধর্মের ভোটারের জন্য রয়েছে পৃথক প্রতিশ্রুতি। তবে এর মধ্যে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সব প্রার্থী বিশেষ মনোযোগ দিচ্ছেন। কারণ […]

বিস্তারিত

জামায়াতকে ঘিরে ওয়াশিংটনের নতুন হিসাব, বাড়ছে দিল্লির শঙ্কা

  বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ঢাকার রাজনৈতিক সমীকরণে প্রভাব বিস্তারের অংশ হিসেবেই ওয়াশিংটন এই কৌশল বেছে নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ঘিরে […]

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েটরা কে কার মুখোমুখি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তালিকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা থাকছেন তা আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই জানা যাবে। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। কিন্তু তার আগেই ভোটের লড়াইয়ে সবার নজর হেভিওয়েট প্রার্থীদের দিকে। তাঁরা কে কোথায় লড়ছেন তা চূড়ান্ত হয়ে গেছে। চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য […]

বিস্তারিত