শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ বছরে ৯০২ কেজি সোনা জব্দ

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ বছরে ৯০২ কেজি সোনা জব্দ

  দুবাই থেকে চট্টগ্রাম হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। ওই ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ, অর্থাৎ ১৬০টি স্বর্ণের বার, চোরাচালান বিরোধী অভিযানে জব্দ করা হয়। গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা, এভসেক এবং কাস্টমসের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, গোপন […]

বিস্তারিত

বিদায়ি অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

সদ্যঃসমাপ্ত জুন মাসে দেশে রেমিট্যান্স নেমে এসেছে ২.৮১ বিলিয়ন ডলারে। আগের মাস মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম। একই সঙ্গে এটি ২০২৫ সালের জুনের তুলনায়ও দুই কোটি ৩০ লাখ ডলার কম। ফলে ডিসেম্বর থেকে টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাস আয় আসার ধারার অবসান ঘটেছে। অন্যদিকে বার্ষিক গণনায় রেকর্ড সংগ্রহ […]

বিস্তারিত

মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা

  আজ যে শিশুটি জন্ম নেবে, তার মাথায় ১ লাখ ২৪ হাজার টাকা ঋণের দায় চাপবে। কারণ, বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু এই পরিমাণ ঋণ রয়েছে। তবে এ ঋণ ব্যক্তিগত নয়, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময়ে সরকার দেশ-বিদেশ থেকে যে ঋণ নিয়েছে, তার সর্বশেষ সমষ্টি। আবার নতুন অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে জনপ্রতি বরাদ্দ দেওয়া হয়েছে ৫৫ হাজার […]

বিস্তারিত

২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস

  আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে প্রক্ষেপণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা জাতীয় বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মূল নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে। মঙ্গলবার (৩০ জুন) জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি […]

বিস্তারিত

তিস্তা প্রকল্পে চীনের পদক্ষেপ, ভারতের ‘গভীর পর্যবেক্ষণে’ বাংলাদেশ

  বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের প্রকাশ্য সমর্থন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বেইজিং স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে চীনের দাবি, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটিকে সেই দৃষ্টিতে দেখা উচিত নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে […]

বিস্তারিত

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর ব্যবহার

ছেঁড়া-ফাটা নোট, জাল টাকা ও খুচরা টাকার ঝামেলা কমাতে আগামী ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর লেনদেন ব্যবস্থা। ধাপে ধাপে ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহন টোল, হাসপাতালের বিলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থও এই ক্যাশলেস ব্যবস্থায় পরিশোধ করা হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের আর্থিক সচেতনতা বা […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বাংলাদেশের প্রাপ্তি

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সরকারের প্রধান। বৈঠকে অর্থনৈতিক করিডর, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধি গুরুত্ব পায়। বাংলাদেশ-মায়ানমার-চীন বাণিজ্য করিডর প্রতিষ্ঠার প্রস্তাব দেয় বেইজিং। রোহিঙ্গা সংকট সমাধানেও চীন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে […]

বিস্তারিত

দি ইকোনমিস্টের প্রতিবেদন: জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত

  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ হয়তো আপাতত শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো তীব্র জ্বালানিসংকটে ভুগছে। বিশেষ করে দেশের তৈরি পোশাক শিল্পে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। দেশের স্পিনিং, নিটিং ও ডায়িং কারখানাগুলো বিপুল পরিমাণ গ্যাস ও পেট্রোকেমিক্যাল ব্যবহার করে। আর বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ তেল ও গ্যাস আসে উপসাগরীয় অঞ্চল থেকে। […]

বিস্তারিত

ইইউ বাজারে রপ্তানি ধাক্কা

  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৪০ মিলিয়ন […]

বিস্তারিত

১১ মাসে রাজস্বে রেকর্ড, লক্ষ্য থেকে বড় ঘাটতি

  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা একই সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ। তবে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হলেও […]

বিস্তারিত