আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার

আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দাম আবার ১১০ ডলার হলো। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। তিন–চার দিন ধরেই এই অপরিশোধিত তেলের দাম বাড়তি আছে। গত সপ্তাহেও তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছিল। পরে অবশ্য ১০৬-১০৭ ডলারে নেমে আসে। মে মাসের পর ব্রেন্টের দাম এই পর্যায়ে ওঠেনি। গত ১৯ […]

বিস্তারিত

উত্তরের পথে প্রধানমন্ত্রীর সম্প্রীতির বার্তা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত শারদীয় দুর্গাপূজার আবহ ও সার্বিক পরিস্থিতি দেখতে এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উত্তরাঞ্চল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে আয়োজিত একাধিক জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার নাগরিকদের ভাগ্যোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে […]

বিস্তারিত

পোশাক খাতে চালু হলো ইএসজি ড্যাশবোর্ড

বিশ্ব চাহিদার সঙ্গে মিল রেখে তৈরি পোশাক খাতে পরিবেশগত নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে রপ্তানি বাণিজ্যে টিকে থাকতে কারখানাগুলোকে তথ্যসমৃদ্ধ ও নির্ভরযোগ্য হতে হবে। এই বাস্তবতায় পোশাক খাতে ‘ইএসজি ড্যাশবোর্ড’ চালু করেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সোমবার পোশাক খাতে পরিবেশগত, সামাজিক ও সুশাসন […]

বিস্তারিত

দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস চালু আজ

দুর্গাপূজার ছুটি ঘিরে দেশজুড়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও চাপমুক্ত রাখতে বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সরাসরি নির্দেশনায় […]

বিস্তারিত

ডেমোক্র্যাটরা জিতলে যুক্তরাষ্ট্রের পরিণতি ফ্রান্সের মতো: ট্রাম্প

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এখন চরম উত্তপ্ত। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের প্রচারণায় অংশ নিয়ে সাবেক ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানসাসের উইচিটার কাছে পার্ক সিটিতে মহাসড়কের পাশে আয়োজিত বিশাল সমাবেশে ট্রাম্প সতর্ক করে বলেন, রিপাবলিকানরা পরাজিত হলে ফ্রান্সের মতো দাঙ্গা, অগ্নিসংযোগ […]

বিস্তারিত

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের […]

বিস্তারিত

চলতি মাসেই নতুন স্কেলে বেতন, থাকছে না বর্ধিত ভাতা

দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের মুখ দেখলেও ভাতার ক্ষেত্রে আপাতত আগের নিয়মেই স্থির থাকছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীরা চলতি মাস থেকেই নতুন স্কেলের মূল বেতন পেতে যাচ্ছেন, তবে বাড়িভাড়া কিংবা চিকিৎসা ভাতার মতো অন্যান্য সুবিধাগুলো আপাতত চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকা পুরোনো হারেই প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার […]

বিস্তারিত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত […]

বিস্তারিত

‘এলডিসি পেছানোর বিষয়ে ইতিবাচক ফল এক-দুই সপ্তাহের মধ্যে’

আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, এখন আমরা মোটামুটি ইউন্যানিমাস (সর্বসম্মত) অবস্থানে পৌঁছেছি। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই একমত যে আরও তিন বছরের প্রস্তুতিকালের জন্য বাংলাদেশের […]

বিস্তারিত

ট্রেজারি বিলেও বাড়ছে সুদের চাপ

তারল্য সংকট এবং সরকারের বিপুল পরিমাণ ঋণের চাহিদার কারণে ট্রেজারি বিলে সুদের হার এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। ৮ শতাংশের নিচে নেমে যাওয়া ট্রেজারি বিলের সুদ হার হঠাৎ চড়ায় গতকাল রোববারের নিলামে সর্বোচ্চ সুদহার গিয়ে ঠেকেছে ৮ দশমিক ৭৪ শতাংশে। নিলাম পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের জন্য মোট ১০ হাজার কোটি টাকা […]

বিস্তারিত