নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]

বিস্তারিত
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন

  বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করবে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিত অর্থমন্ত্রীকে সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী […]

বিস্তারিত
ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস

  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময়েও দেশের আমদানি–রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে National Board of Revenue (এনবিআর)। এ লক্ষ্যে ঈদের দিন ব্যতীত ছুটির অন্যান্য দিনগুলোতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ছুটির মধ্যেও আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা […]

বিস্তারিত

‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলা ইরানে, নিহত ৪০

  বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে সোমবার (৯ মার্চ) দিবাগত রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন, সেখানে গত কয়েক ঘণ্টায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে, যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে। মোহাম্মদ ভাল জানান, তাদের […]

বিস্তারিত

৫ হাজার টন ডিজেল আসছে আজ

  বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং […]

বিস্তারিত
জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে : বিশ্লেষকের সতর্কবার্তা

জ্বালানি সরবরাহে নজর রাখবে বিপিসির কন্ট্রোল সেল

  দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। মধ্যপ্রাচ্যের সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসির রোববার (৯ মার্চ) জারি করা এক আদেশে বলা হয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত সারাদেশে […]

বিস্তারিত

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  স্বল্প আয়ের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড। নারীপ্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে এই কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে একেকজন সুবিধাভোগী প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন। ভাতা দেয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। এতে তারা ঘরে বসেই ভাতা পাবেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বনানীস্থ […]

বিস্তারিত
‘যুক্তরাষ্ট্র নয়, ইরান ঠিক করবে যুদ্ধ কখন বন্ধ হবে’

‘যুক্তরাষ্ট্র নয়, ইরান ঠিক করবে যুদ্ধ কখন বন্ধ হবে’

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ বন্ধ করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। তারা বলেছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে। ট্রাম্পের, ইরানের সংঘাত দ্রুতই […]

বিস্তারিত
ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৪৪৫ ব্যাংক হিসাব জব্দ

ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৪৪৫ ব্যাংক হিসাব জব্দ

  সাইবার স্পেসে জুয়াসহ অনলাইনে প্রতারণার অভিযোগে জড়িত থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার […]

বিস্তারিত
এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

  এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। তারা ৪১০ টাকা দাম বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করেছে। কারণ হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি […]

বিস্তারিত