২০২৬-২৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ছে ৯৩,০০০ কোটি টাকা

  আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য সরকার ৮ লাখ ৮৩ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের কাজ করছে, যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের তুলনায় ৯৩ হাজার কোটি টাকা বেশি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই বাজেটে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাজেটকে বাস্তবসম্মত ও কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য করার ওপর বিশেষ জোর […]

বিস্তারিত

যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য হাছিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই এলাকায় যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা […]

বিস্তারিত

আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের মতো হোক তা চাই না: জামায়াত আমির

  সরকারকে সতর্ক করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিস্টদের মতো হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে সারা দেশের মানুষই জুলাইযোদ্ধা—তারা আপনাদের ক্ষমা করবে না।’ গত সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় নিজ এলাকায় স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের […]

বিস্তারিত

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

  বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এই পদোন্নতির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা ) বেতন–ভাতা পাবেন। জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া […]

বিস্তারিত

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

  ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সালমান। […]

বিস্তারিত

আমরা যুদ্ধে জয়ী হয়েছি, দাবি ট্রাম্পের

  মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরান যুদ্ধে জয় পাওয়ার দাবি করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান একটি মূল্যবান প্রস্তাব দিয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা এ পর্যন্ত এই ধরনের আলোচনার কথা অস্বীকার করে আসছেন। তিনি প্রস্তাবটি কী ছিল তা নির্দিষ্ট করে বলেননি, তবে বলেছেন যে এটি হরমুজ প্রণালী সম্পর্কিত ‘একটি অত্যন্ত […]

বিস্তারিত
২৫ মার্চ ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: প্রধানমন্ত্রী

২৫ মার্চ ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: প্রধানমন্ত্রী

পাকিস্তানি দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’র নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) কালরাত্রি উপলক্ষে দেয়া বাণীতে সেই গণহত্যার ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণীতে বলেন, ‘২৫ […]

বিস্তারিত
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

  পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মাঝেই দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সারা দেশে মুসলিম উম্মাহর ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত আদায়ের মাধ্যমে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। ধর্মপ্রাণ মানুষ একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা […]

বিস্তারিত

তারেক রহমান-শাহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়

  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় দুই দেশের শীর্ষ নেতা কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঈদের আগের দিন শুক্রবার দুই নেতার মধ্যে এ টেলিফোন আলাপের খবর দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। এক এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, অত্যন্ত […]

বিস্তারিত
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধান জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের […]

বিস্তারিত