আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক

আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক

  নতুন অধিবেশন ঘিরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এতে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (২৮ মার্চ) দিনের সূচনা হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে। বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা […]

বিস্তারিত

১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

  দেশের ১৫টি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৮ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা […]

বিস্তারিত
মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

  ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে যে আগ্রাসন চালাচ্ছে এতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি জড়িত বলে তেহরান বিশ্বাস করে। এক সাক্ষাৎকারে ইরানের দুটি উচ্চপদস্থ সূত্র এ তথ্য জানিয়েছে। তারা বলছে, আমিরাত ইরান-বিরোধী মার্কিন-ইসরাইলি যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদের ওপর ব্যাপক হামলা চালানো হতে পারে বলে […]

বিস্তারিত
স্পট মার্কেট থেকে ১ লাখ টন অকটেন কিনছে বিপিসি

স্পট মার্কেট থেকে ১ লাখ টন অকটেন কিনছে বিপিসি

  ডিজেলের পরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) স্পট মার্কেট থেকে এক লাখ টন অকটেন কেনার উদ্যোগ নিয়েছে। গত সোমবার (২৩ মার্চ) অনুষ্ঠিত ১০২৩তম বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে এবং মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দুবাইভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ ফেজকো প্ল্যাটস আরব গালফের দর থেকে ৫ শতাংশ ছাড়ে অকটেন সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। বিপিসি […]

বিস্তারিত
কক্সবাজার সমুদ্র সৈকতে ছয় দিনে প্রায় ৭ লাখ পর্যটক

কক্সবাজার সমুদ্রসৈকতে ছয় দিনে প্রায় ৭ লাখ পর্যটক

  ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। ২২ মার্চ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ছয় দিনে প্রায় সাত লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেছেন। আগামী সোমবারের মধ্যে আরও তিন লাখ পর্যটক আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ সময়ে পাঁচ শতাধিক হোটেল-রিসোর্ট, ছয় শতাধিক রেস্তোরাঁ ও তিন হাজারের বেশি দোকানসহ পর্যটন–সংশ্লিষ্ট ১৩টি খাতে প্রায় ৮০০ কোটি […]

বিস্তারিত
জ্বালানি আমদানি ব্যয় ৪৮০ কোটি ডলার বাড়ার আশঙ্কা

জ্বালানি আমদানি ব্যয় ৪৮০ কোটি ডলার বাড়ার আশঙ্কা

  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলতি বছর বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় বড় পরিমাণে বাড়িয়ে দিতে যাচ্ছে। চলমান সংকটের প্রভাবে বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার বাড়তে পারে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। আন্তর্জাতিক গবেষনা সংস্থা জিরো কার্বন অ্যানালাইটিকসের (জেডসিএ) এক বিশ্লেষণে […]

বিস্তারিত
২৭ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৩০ জাহাজ, পথে আরও ৪টি

২৭ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৩০ জাহাজ, পথে আরও ৪টি

  যুদ্ধ শুরুর পর গত ২৭ দিনে জ্বালানি তেল ও তরল গ্যাস বোঝাই ৩০ টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে ৯ টি জাহাজ এসেছে মধ‍্য প্রাচ‍্যের তিন দেশ কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করেছিল এগুলো। বাকি ২১ টি জাহাজ এসেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, […]

বিস্তারিত

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া

  স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় শি বলেন, চীন ও বাংলাদেশ ‘ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার’। ঢাকায় চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, তিনি উল্লেখ করেন, দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা […]

বিস্তারিত
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

  যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা স্থতিগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত হামলা স্থগিত করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া ঘোষণায় তিনি জানান, ইরানের অনুরোধে বিদ্যুৎ স্থাপনা ধ্বংসের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ […]

বিস্তারিত
২৫ মার্চ ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

  সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। আমাদের দায়িত্ব আছে। সশস্ত্র বাহিনীকে আমরা আরো শক্তিশালী করতে চাই। এবং যে কারণে দেশে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে, […]

বিস্তারিত