বাংলাদেশ-ইইউ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ

  বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (এমসি-১৪) সাইডলাইনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন […]

বিস্তারিত

ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

  ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে এক হাজার পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য একটি সামরিক অভিযান বিবেচনা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে থাকতে হতে পারে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পরিকল্পনার […]

বিস্তারিত
ঈদুল ফিতরে দুর্ঘটনায় নিহত ৩৯৪, আহত ১০৪৬ : যাত্রী কল্যাণ সমিতি

ঈদুল ফিতরে দুর্ঘটনায় নিহত ৩৯৪, আহত ১০৪৬ : যাত্রী কল্যাণ সমিতি

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ১০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছে। নৌপথে ০৮টি দুর্ঘটনায় ০৮ জন নিহত, ১৯ জন আহত ও ০৩ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত […]

বিস্তারিত

মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ১৮ ফ্লাইট

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সোমবার (৩০ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে আজ বাতিল রয়েছে ১৮টি ফ্লাইট। আজ বাতিল হওয়া […]

বিস্তারিত
দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ: ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা

  দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৩৮৬টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২১৪টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ২৯ […]

বিস্তারিত

ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী দিলো এনসিপি

  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ […]

বিস্তারিত

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গতকাল রবিবার ৩০তম দিনে পৌঁছেছে। যুদ্ধ শুরুর এক মাস পর ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার মার্কিন সেনা ওই এলাকায় পৌঁছেছে। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গতকাল থেকে ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক […]

বিস্তারিত

ই-রিটার্ন দাখিলে সময় বাড়ানোয় ৫ হাজারের বেশি আবেদন

  আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সময় বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঁচ হাজারের বেশি করদাতা আবেদন করেছেন। চলতি ২০২৫–২০২৬ করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারায় অতিরিক্ত সময়ের আবেদন করছেন বলে জানিয়েছে সংস্থাটি। এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের জন্য তাদের […]

বিস্তারিত
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল নেপালের নতুন সরকার

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল নেপালের নতুন সরকার

  নেপালের নতুন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকে দেশটির শিক্ষা ব্যবস্থায় মূলভিত্তিক সংস্কারের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ১০০ দফার একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, যার একটি বড় অংশই শিক্ষাক্ষেত্রে কেন্দ্রিত। নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে বালেন শাহের সরকার একটি ঐতিহাসিক […]

বিস্তারিত

১১ জেলায় নতুন ডিসি

  ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব […]

বিস্তারিত