দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

  ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, […]

বিস্তারিত

হরমুজের বদলে প্রণালির মানচিত্রে নিজের নাম লিখলেন ট্রাম্প

  ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মানচিত্রে কৌশলগত এই জলপথের নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে। খবর এনডিটিভির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই সংশোধিত মানচিত্রের ছবিটি শেয়ার করেন ট্রাম্প। ছবিটি মূলত ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে […]

বিস্তারিত

এনবিআর দুইভাগ যাচাই ও সুপারিশে নতুন কমিটি গঠন

  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পুনর্গঠন ও দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়াকে আবারও সামনে নিয়ে এসেছে সরকার। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা কাঠামোর আওতায় আনতে আগের অধ্যাদেশ পুনরায় যাচাই-বাছাই এবং নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে এবার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান অধ্যাদেশকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য করতে প্রয়োজনীয় […]

বিস্তারিত

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী

  ধর্মকে রাজনৈতিক স্বার্থে সরকার ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। রাজনৈতিক স্বার্থে আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এ কথাবলেন। প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী

  হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে […]

বিস্তারিত

রাজনৈতিক হয়রানিমূলক ২৩৮৬৫ মামলা প্রত্যাহার, সংসদে আইনমন্ত্রী

  বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি মামলাগুলোও প্রত্যাহারের কার্যক্রম চলমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার […]

বিস্তারিত

‘এমন অস্ত্র বের করা হবে, যা দেখে শত্রু পক্ষ হার্ট অ্যাটাক করবে’

  ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র বের করতে যাচ্ছে, যা দেখে শত্রু পক্ষ হার্ট অ্যাটাক করবে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।  বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির খবরে এই কথা প্রকাশ করা হয়েছে। কমান্ডার শাহরাম ইরানি বলেছেন—শত্রুরা ভুলভাবে ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উসকানিহীন আগ্রাসনের […]

বিস্তারিত

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক

  ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন-পরবর্তী […]

বিস্তারিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের […]

বিস্তারিত

ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে জানালেন পেন্টাগন কর্মকর্তা

  ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। গতকাল বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এটি এই সংঘাতের সামরিক ব্যয়ের প্রথম সরকারি হিসাব। রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে হাতে আছে মাত্র ছয় মাস। হাউসে নিজেদের আধিপত্য বজায় রাখা নিয়ে রিপাবলিকানরা যখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, তখন […]

বিস্তারিত