তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে জমা পড়েছে আরো ১৩১টি আপিলের আবেদন। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়। এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় […]

বিস্তারিত

এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

  দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও […]

বিস্তারিত

২০২৫ সালে ইউরোপে অবৈধ অভিবাসনে শীর্ষে বাংলাদেশ

  ২০২৫ সালে অবৈধ বা অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ তথ্য ও বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরাই প্রথম স্থানে অবস্থান করছেন। ফ্রন্টেক্সের […]

বিস্তারিত

সারা দেশে আজ থেকে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

  সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নোটিশে বলা হয়, […]

বিস্তারিত

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

  যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার […]

বিস্তারিত

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী: টিআইবি

  বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা ও খাওয়ার ব্যয় বহনের বিষয়ে ইসির সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের পরিপন্থি। মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ মন্তব্য করেন। এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের […]

বিস্তারিত

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য […]

বিস্তারিত

এলপিজি গ্যাসের ঘাটতি নেই, কারসাজি রয়েছে: জ্বালানি উপদেষ্টা

  গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ‘ঘাটতি নেই’ দাবি করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,’কারসাজির’ কারণে সংকট দেখ দিলেও আস্তে আস্তে দাম কমে আসবে বলে তিনি মনে করছেন। তার ভাষ্য, এলপিজি তো আমদানি করে বোতলজাত করা হয়। সেই আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। সুতরাং সেই দিক থেকে এই […]

বিস্তারিত

১৫ বছর পেরোল, ঝুলন্ত মরদেহের মতোই ঝুলে রইল ফেলানীর বিচার

  কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ বুধবার (৭ জানুয়ারি)। সময়ের হিসাবে দেড় দশক পেরিয়ে গেলেও আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখেনি। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ যেমন বিশ্বজুড়ে মানবতাকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি আজও ভারতের উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়া ঝুলে থাকায় হতাশা, ক্ষোভ আর […]

বিস্তারিত