১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব […]

বিস্তারিত

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

  গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। সচেতনতা সৃষ্টির অংশ হিসাবে রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে […]

বিস্তারিত

নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে […]

বিস্তারিত

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে পাঠানোর নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান এবং নির্বাচন পূর্ব অনিয়ম রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এ কথা বলা হয়েছে। এতে […]

বিস্তারিত

সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ

  আর এক মাস পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে একটি জাতীয় গণভোটও। এই যুগপৎ আয়োজন দেশের নির্বাচনী ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেও নির্বাচন কমিশনের সামনে তৈরি করেছে বড় ধরনের কিছু কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচনী প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ এবং আইন-শৃঙ্খলা […]

বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত সরকারের

  আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এ জন্য গঠিত পে-কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ নিয়ে দীর্ঘ সভা […]

বিস্তারিত

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। ‎আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার […]

বিস্তারিত

পে-স্কেল থেকে সরে আসছে সরকার

  আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে-স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এজন্য গঠিত পে-কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে-স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে-কমিশন। এতে সভাপতিত্ব করেন […]

বিস্তারিত

প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির প্রথম দিন গতকাল শনিবার ৫১ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল নামঞ্জুর হয়েছে ১৫ জন প্রার্থীর, তিনজনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং বা বিবেচনাধীন রাখা হয়েছে এবং একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল দিনভর ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত […]

বিস্তারিত

ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আজ

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে […]

বিস্তারিত