আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে ইসি

  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। […]

বিস্তারিত

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

  বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে আগামী রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০ টায় হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এতে নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরা হবে।

বিস্তারিত

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে: সেনাপ্রধান

  সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচনসংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন […]

বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত: টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার তথ্য অনুযায়ী, বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, যা দলীয় ক্ষেত্রে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রার্থীদের ইশতেহার নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন […]

বিস্তারিত

বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ

  আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনি আমেজ; আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত […]

বিস্তারিত

নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সেল গঠনের তথ্য জানানো হয়েছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য […]

বিস্তারিত

২৯তম বিসিএসে জালিয়াতি: ২১ জনের নামে দুদকের মামলা

  মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে ছয়জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় […]

বিস্তারিত

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র। যার মধ্যে ৭ জন সদস্য (এমইপি বা ইউরোপীয় সংসদ সদস্য) অন্তর্ভুক্ত থাকবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, এই ৭ জন এমইপি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন এবং ইইউর মূল পর্যবেক্ষক মিশনের সহায়তা নিয়ে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আগামী […]

বিস্তারিত

নির্বাচনি জনসভা ও প্রচারণার নিয়মে সংশোধনী এনেছে ইসি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি আচরণবিধিতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(খ) ধারার ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বেশ কিছু ধারা ও উপ-বিধিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। বিদ্যমান বিধিমালার বিধি ৪-এর উপ-বিধি (৩) সংশোধন করে […]

বিস্তারিত

বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা

  নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা আর সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ২০তম ধাপে […]

বিস্তারিত