সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  সিলেটের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এসময় […]

বিস্তারিত

২০ জেলার জন্য জরুরি সতর্কবার্তা আবহাওয়া অফিসের

  রাজধানী ঢাকাসহ দেশের ২০টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, […]

বিস্তারিত

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেট সফর করবেন। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর […]

বিস্তারিত
সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী

  চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে […]

বিস্তারিত

এপ্রিলে মাসে সারাদেশে মব বা গণপিটুনিতে নিহত ২১ আহত ৪৯: এমএসএফ

  চলতি বছরের এপ্রিলে সারাদেশে মব বা গণপিটুনির ৪৯ ঘটনায় ২১ অন্তত ২১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণপিটুনি ও মব সহিংসতার বিস্তার আইনের শাসনের দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরে। মার্চে ৩৬টি মব বা গণপিটুনির ঘটনায় ১৯ […]

বিস্তারিত

বিপিএম-পিপিএম পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

  ১০ মে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পদক তুলে দেবেন বলে জানা গেছে। এবছর মোট ১০৭ জন সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে। পুলিশ সদস্যদের […]

বিস্তারিত

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

  মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার যুগান্তকারী চুক্তি সই করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিনিয়োগ। চুক্তি অনুযায়ী, বিমানের বহরে যুক্ত হবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, […]

বিস্তারিত

মহান মে দিবস আজ

  মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হবে দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন করবে বাংলাদেশও। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী […]

বিস্তারিত

দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

  ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, […]

বিস্তারিত

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী

  ধর্মকে রাজনৈতিক স্বার্থে সরকার ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। রাজনৈতিক স্বার্থে আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এ কথাবলেন। প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত