হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী

  হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে […]

বিস্তারিত

রাজনৈতিক হয়রানিমূলক ২৩৮৬৫ মামলা প্রত্যাহার, সংসদে আইনমন্ত্রী

  বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি মামলাগুলোও প্রত্যাহারের কার্যক্রম চলমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার […]

বিস্তারিত

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক

  ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন-পরবর্তী […]

বিস্তারিত

কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, সংসদে যাচ্ছেন ৪৯ নারী

  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তাদের সবাই যাচ্ছেন সংসদে। বুধবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের […]

বিস্তারিত
সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন-সন্ত্রাস

সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন-সন্ত্রাস

  রাজধানী ঢাকাসহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। বিশেষ করে রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, চাঁদাবাজি এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য ও বিভিন্ন সাম্প্রতিক ঘটনায় দেখা যাচ্ছে, কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীদের একটি অংশ আবারও সক্রিয় হয়ে […]

বিস্তারিত

ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী

  প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, ইতিমধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে তাদের মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. […]

বিস্তারিত

এমন বৃষ্টি কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

  সারা দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও অতিভারি বর্ষণ হওয়ারও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে—এ অবস্থায় আগামী তিন দিন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, […]

বিস্তারিত
সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন

সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন

ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি পাবেন তারা। দেশের এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী […]

বিস্তারিত

বাংলাদেশে নির্বাচনে স্বচ্ছতা-বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে ইইউ মিশনের ১৯ সুপারিশ

  বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা-বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে এসব সুপারিশের মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস এ […]

বিস্তারিত

রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

  রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা রয়েছে বলে জানা গেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, […]

বিস্তারিত