‘বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই’

  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং এটিকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন […]

বিস্তারিত

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার ‘হাজারী গুড়’

  অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার ‘হাজারী গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় তার অনন্য স্বাদ, মনমাতানো সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির কারণে দীর্ঘদিন দেশব্যাপী সমাদৃত। প্রায় দুই শতকের ঐতিহ্য বহনকারী এ পণ্যের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় ইংল্যান্ডের রানি দ্বিতীয় […]

বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীরকে ফিরিয়ে আনতে তোড়জোড়

  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়েছে। চলছে বহুমুখী আইনি ও কূটনৈতিক তৎপরতা। তাঁকে বিচারের মুখোমুখি দাঁড় করতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তসংশ্লিষ্ট দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, বেনজীরকে ফেরত আনার অনুরোধপত্র তৈরির […]

বিস্তারিত

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আজ  (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন। তার আগমনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরে তিনি […]

বিস্তারিত

‘সেপ্টেম্বর বা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন’

  চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাজেট অধিবেশনে […]

বিস্তারিত

গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী

  ‎দেশে বর্তমানে গণমাধ্যমের কণ্ঠরোধ করার মতো কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবাদপত্রের কালো দিবসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একসময় এই দিনে দেশে মাত্র চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রও বিলুপ্ত […]

বিস্তারিত

ঢাকার ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

  রাজধানী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ […]

বিস্তারিত

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

  মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত

দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তা, ক্ষুব্ধ বাংলাদেশ

  পুশইন নিয়ে ঢাকা-দিল্লির অস্বস্তির মধ্যেই প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনা ঘটল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ অতিথি হিসাবে ভারতে প্রবেশের জন্য রাষ্ট্রীয়, কূটনৈতিক ও প্রশাসনিক সব ধাপ সম্পন্ন হয়েছিল। তারপরও বিমানবন্দর ইমিগ্রেশনে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। সোমবারই পররাষ্ট্র […]

বিস্তারিত

১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

  দেশের সব গণপরিবহণে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি […]

বিস্তারিত