আধিপত্য বিস্তারের সংঘাতে রক্তাক্ত দেশ, এক বছরে ৩৭৬৭ খুন

  রাজধানী ঢাকাসহ সারা দেশে গত এক বছরে হত্যাকাণ্ডের যে চিত্র সামনে এসেছে, তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। পরিসংখ্যান বলছে, এই সময়ে সারা দেশে ৩ হাজার ৭৬৭টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বিশ্লেষণে উঠে এসেছে— এসব হত্যাকাণ্ডের বড় অংশের পেছনে রয়েছে চাঁদাবাজির নিয়ন্ত্রণ, স্থানীয় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। কোথাও […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক ২০ শতাংশ কমানোর প্রস্তাব দেন খলিলুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে […]

বিস্তারিত

এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

  এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে […]

বিস্তারিত

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। মো. রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও […]

বিস্তারিত

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে জমা পড়েছে আরো ১৩১টি আপিলের আবেদন। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়। এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় […]

বিস্তারিত

এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

  দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও […]

বিস্তারিত

২০২৫ সালে ইউরোপে অবৈধ অভিবাসনে শীর্ষে বাংলাদেশ

  ২০২৫ সালে অবৈধ বা অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ তথ্য ও বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরাই প্রথম স্থানে অবস্থান করছেন। ফ্রন্টেক্সের […]

বিস্তারিত

সারা দেশে আজ থেকে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

  সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নোটিশে বলা হয়, […]

বিস্তারিত

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

  যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার […]

বিস্তারিত