শাহজালাল বিমানবন্দরের বাইরে কাস্টমস ক্লিয়ারেন্স চালুর উদ্যোগ

  জায়গা সংকট ও অগ্নিকাণ্ডের পর সৃষ্ট জট নিরসনে কুরিয়ার ও এয়ার এক্সপ্রেস চালানের পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বাইরে নিরাপদ ও সুরক্ষিত স্থানে বিকল্প কাস্টমস ক্লিয়ারেন্স চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র জানায়, কুরিয়ার সার্ভিসের জন্য এ বিকল্প কাস্টমস ক্লিয়ারেন্স ব্যবস্থা কার্যকর করতে প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং […]

বিস্তারিত

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি

  নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি অ্যাপ ব্যবহার করবে। এর মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য, ছবি, ভিডিওসহ অন্যান্য বর্ণনা তাৎক্ষণিকভাবে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারবে। সেই অনুযায়ী কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার নির্দেশনাও অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে। অ্যাপটি […]

বিস্তারিত

আজ সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা, হবে সামরিক মর্যাদায় দাফন

  সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে […]

বিস্তারিত

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. […]

বিস্তারিত

ওসমান হাদিকে যেখানে কবর দেয়া হলো

  লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি। গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির  সমাধিসৌধ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনকালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত স্বজন, সহযোদ্ধা ও অনুসারীদের অনেকে কান্নায় ভেঙে […]

বিস্তারিত

হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহবান

  বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন, ‘তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তাঁর […]

বিস্তারিত

‘সাইবার নিরাপত্তা এজেন্সি হোয়াটসঅ্যাপে সরাসরি রিপোর্ট গ্রহণ করবে’

  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ কথা জানান। তিনি সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কাল থেকে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইলে notifz@ncsa.gov.bd রিপোর্ট করতে […]

বিস্তারিত

‘হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ’

  গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে- বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে, আমরা […]

বিস্তারিত

শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল

  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ সেখানে এসে জড়ো হন। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় তারা […]

বিস্তারিত

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করে। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য জাতীয় কবি […]

বিস্তারিত