নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আজ

  বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ অনুষ্ঠান আজ রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর আগে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সাক্ষরিত […]

বিস্তারিত

পোস্টাল ভোট বিডি: নিবন্ধন করেছেন ৮ লাখের বেশি প্রবাসী

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ […]

বিস্তারিত

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এবং গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক আউট অব কান্ট্রি […]

বিস্তারিত

‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার’

  পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে […]

বিস্তারিত

‘ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি’

  নির্বাচন কমিশনের (ইসি) আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার […]

বিস্তারিত

শহীদ ওসমান হাদির প্রতি মানুষের ভালোবাসা কেন এত গভীর

দেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মৃত্যু কেবল একটি প্রাণের অবসান নয়, বরং তা হয়ে ওঠে একটি জাতির সম্মিলিত বেদনা, আত্মজিজ্ঞাসা ও বিবেকের নাড়া। সদ্য শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাত ঠিক তেমনই এক ঘটনা। এই মৃত্যু যেন ব্যক্তিগত শোকের সীমা পেরিয়ে সামাজিক ও জাতীয় শোকের রূপ নিয়েছে—যার ব্যাখ্যা খুঁজে পাওয়া সহজ নয়, অথচ গভীরভাবে অনুভবযোগ্য। একজন […]

বিস্তারিত

শৈত্যপ্রবাহের আগেই শীতে কাঁপছে সারাদেশ

  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। পৌষের শুরুতেই উত্তুরে হাওয়া, কুয়াশা এবং ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে প্রায় সারাদেশে। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না, তবু কমে যাওয়া তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকাসহ সব জেলায় তাপমাত্রা […]

বিস্তারিত

দেশজুড়ে বিমান টিকিট জালিয়াতির ১০ চক্রের সন্ধান

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট জালিয়াতি, ভুয়া তথ্য ব্যবহার এবং আর্থিক অনিয়মে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্র শনাক্ত করেছে কর্তৃপক্ষ। বিমানের নিজস্ব তদন্তে উঠে এসেছে, যাত্রীদের নামে ভুয়া বা বিকৃত তথ্য ব্যবহার করে টিকিট ইস্যু করা, একাধিক হাতবদলের মাধ্যমে টিকিট সরবরাহ এবং নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের মাধ্যমে একটি সুসংগঠিত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এসব […]

বিস্তারিত

কমতে পারে তাপমাত্রা, ঘন কুয়াশার আভাস

  দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে। অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত […]

বিস্তারিত

‘তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে’

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের […]

বিস্তারিত