‘গাজা থেকে কখনোই সব সেনা সরাবে না ইসরায়েল’

  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলি সেনাবাহিনী কখনোই পুরোপুরি গাজা উপত্যকা থেকে সরে যাবে না এবং সেখানে একটি বেসামরিক-সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের শান্তি পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে উপকূলীয় এই ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে এবং সেখানে নতুন করে বেসামরিক বসতি […]

বিস্তারিত

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

  তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উচ্চপদস্থ আরো ৪ জন লিবিয়ান কর্মকর্তা নিহত হন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের বিজনেস জেটটি মঙ্গলবার […]

বিস্তারিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘর্ষ

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সংঘর্ষে জড়ায়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েক’শ বিক্ষোভকারীকে বাধা দিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলে। পরে পুলিশের সঙ্গে তাদের […]

বিস্তারিত

চীনে সমুদ্রতলের নিচে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডারের সন্ধান

  চীন প্রথমবারের মতো সমুদ্রতলের নিচে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলভিত্তিক স্বর্ণভাণ্ডার হতে পারে, যা দেশটির খনিজ সম্পদ অনুসন্ধানের ইতিহাসে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম সাউথ […]

বিস্তারিত

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

  দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থি নেতা ইতামার বেন-গভির। তার দাবি, এতে কোনো বন্দি পালিয়ে যাওয়ার সাহসও করবে না। খবর আনাদালু এজেন্সি রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরাইলের প্রিজন সার্ভিস এই ‘অস্বাভাবিক প্রস্তাব’ খতিয়ে দেখছে। যেখানে বলা হয়েছে, বন্দিদের […]

বিস্তারিত

গাজায় ক্ষমতা আরো সুসংহত করছে হামাস: মার্কিন সিনেটর

  মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম রবিবার ইসরায়েল সফরে গিয়ে হামাস ও হিজবুল্লাহকে পুনরায় অস্ত্র সংগ্রহের অভিযোগ করে দাবি করেন, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠীটি গাজায় নিজেদের ক্ষমতা আরো সুসংহত করার চেষ্টা করছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের পর অক্টোবর থেকে একটি নাজুক যুদ্ধবিরতি বজায় আছে, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে […]

বিস্তারিত

বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

  ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন পুনর্বহাল করার পর শুক্রবার রাতে টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। গত বছর বাতিল হওয়া প্রায় ১৩৯ বিলিয়ন ডলার মূল্যের এই শেয়ার অপশন পুনর্বহাল করায় তার সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে। ২০১৮ সালে প্রণীত মাস্কের বেতন-ভাতা প্যাকেজটির মূল্য তখন […]

বিস্তারিত

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলছে ভারত

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। রণধীর জয়সওয়াল জানান, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে […]

বিস্তারিত

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

  সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?” এ ধরনের বক্তব্যের পেছনে কারো […]

বিস্তারিত

‘রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না’

  রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন। ইউরোপে নতুন করে হামলার পরিকল্পনার অভিযোগকে তিনি ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বিবিসির স্টিভ রোজেনবার্গ তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘নতুন বিশেষ সামরিক অভিযান কি হবে?’ […]

বিস্তারিত