ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ

  একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ দাবি কিয়েভ সঙ্গে সঙ্গে নাকচ করেছে। নভগোরোদ অঞ্চলে কথিত এই হামলার ফলে ‘রাশিয়ার আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে’ বলে চলমান শান্তি আলোচনার প্রসঙ্গে জানিয়েছেন সেরগেই ল্যাভরভ। তিনি বলেন, ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি, […]

বিস্তারিত

যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়াকে অভিনন্দন জানালেন ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার কয়েক সপ্তাহের সীমান্ত সংঘর্ষে ডজনখানেক মানুষের প্রাণহানির পর আগের দিন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘এত দ্রুত এবং খুব ন্যায্য এই সিদ্ধান্তে পৌঁছনোর ক্ষেত্রে তাদের অসাধারণ প্রজ্ঞার জন্য আমি উভয় মহান নেতাকে অভিনন্দন জানাতে চাই।’ তিনি দাবি করেছেন, আগের একটি যুদ্ধবিরতির কৃতিত্বও তার—যা […]

বিস্তারিত

ফিরে দেখা ২০২৫: ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরাইল

  চলতি বছর বিশ্ববাসী যে কয়টা স্বল্পমেয়াদি সংঘাত প্রত্যক্ষ করেছে ইরান-ইসরাইল যুদ্ধ তার মধ্যে অন্যতম। এই যুদ্ধ মাত্র ১২ দিন স্থায়ী হলেও মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হামলা ও পাল্টা হামলার মধ্যে চিরবৈরী দেশ দুটির মধ্যকার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করে। গত ১৩ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রক্রিয়ার মধ্যেই, ইসরাইল হঠাৎ […]

বিস্তারিত

থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত

  থাইল্যান্ড এবং কম্বোডিয়া শনিবার ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ ধরে চলা মারাত্মক সীমান্ত সংঘর্ষ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। কম্বোডিয়ান পক্ষ কর্তৃক জারি করা দেশগুলোর স্পেশাল জেনারেল বর্ডার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষই এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরের সময় থেকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের ২৭ […]

বিস্তারিত

নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরাইলি সেনা (ভিডিও)

  পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরাইলি এক রিজার্ভ সেনা। এ সময় ইসরাইলি ওই সেনার পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল-টেরেন ভেহিকল (এটিভি) নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। খবর এএফপির। সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজরত মুসল্লির ওপর গাড়ি […]

বিস্তারিত

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

  সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবন আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার […]

বিস্তারিত

বড়দিনে আরো ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

  বড়দিনে (বৃহস্পতিবার) গাজা উপত্যকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার অভিযোগে ইসরায়েলি সেনারা আরো দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই দিনে এর আগেও ‘ইয়েলো লাইন’ পার হওয়ার চেষ্টা করার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের ব্যক্তিগত পরিচয় ও বয়স সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরায়েলি সেনাবাহিনী গাজা […]

বিস্তারিত

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৭

  পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নাহুম দাসো। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসির। প্রতিবেদনে […]

বিস্তারিত

রাজনৈতিক দল নিষিদ্ধে ৫ মার্কিন আইনপ্রণেতার উদ্বেগ

  সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্য। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। মঙ্গলবার প্রধান […]

বিস্তারিত

ভারতকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ আইসিজির

  বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে মনে হতে পারে এমন কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ভারতকে পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। আন্তর্জাতিক এই থিংক ট্যাংক বলেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, তখন ভারতের উচিত পরিস্থিতি সামাল দিতে সতর্ক পদক্ষেপ নেওয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে এক প্রতিবেদনে […]

বিস্তারিত