শেখ হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে তাকে ফিরিয়ে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে […]

বিস্তারিত

তাইওয়ানকে রেকর্ড ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১.১ বিলিয়ন ডলারের (১ হাজার ১১০ কোটি ডলার) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যে থাকা দ্বীপটির জন্য সর্ববৃহৎ মার্কিন অস্ত্র প্যাকেজ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। এমন এক সময়ে এ ঘোষণা এলো, […]

বিস্তারিত

ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি থেকে ২৪ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত

  ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৬ হাজার, আজারবাইজান থেকে ২,৫০০ সহ বিভিন্ন অভিযোগে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিভিন্ন দেশ। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর মহাপরিচালক আগা রফিউল্লাহ জানিয়েছেন, ২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৫১ হাজার […]

বিস্তারিত

‘দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণে বছরে ১০ লাখ মানুষের মৃত্যু’

  দক্ষিণ এশিয়ার হিমালয়ের পাদদেশ থেকে ইন্দো–গাঙ্গেয় সমভূমি পর্যন্ত বিস্তৃত বিস্তীর্ণ জনপদ বর্তমানে এক মারাত্মক স্বাস্থ্য সংকটে পড়েছে। এক সময়ের উর্বর এই অঞ্চলটি এখন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুস্তরগুলোর একটির নিচে অবস্থান করছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের এই অঞ্চলে প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছে। বায়ুদূষণ এখন […]

বিস্তারিত

আরব বসন্তের অগ্নিস্ফূলিঙ্গ থেকে পতন: ৫ স্বৈরশাসকের বিদায় ও পরিণতি

  ১৫ বছর আগে, ২০১০ সালের ১৭ ডিসেম্বর, তিউনিসিয়ার এক প্রত্যন্ত শহরে পুলিশি হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশ এক যুবক, ফল-শাকসবজির বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি, নিজের দেহে মশাল ধরিয়ে আলোকিত করেছিলেন এক বিদ্রোহের পথ। তাঁর সেই আত্মদাহ ছিল কোনো সাধারণ প্রতিবাদ নয়; তা ছিল এক প্রতীকী অগ্নিস্ফূলিঙ্গ, যা সারা আরব বিশ্বে জ্বালিয়ে দিয়েছিল স্বৈরতন্ত্র, দুর্নীতি ও […]

বিস্তারিত

ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র

  ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হলো— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার […]

বিস্তারিত