‘চীনের বাণিজ্য উদ্বৃত্ত ট্রাম্পের শুল্কের চেয়েও বিপজ্জনক হতে পারে’

২০২৬ সাল শুরু হতে না হতেই বিশ্ব অর্থনীতিকে চমকে দিয়েছে চীনের নতুন অর্থনৈতিক পরিসংখ্যান। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ শুল্ক যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও চীনের রপ্তানি না কমে উল্টো বেড়েছে। বছর শেষে দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক ইতিহাসের সর্বোচ্চ। এই তথ্য প্রকাশের পরদিনই যুক্তরাষ্ট্রের কর্নেল […]

বিস্তারিত

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে হাস্যরস, অর্ধেক সদস্যরই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ (শান্তি বোর্ড) নতুন করে হাস্যরস ও সমালোচনার মুখে পড়েছে। কারণ, এই বোর্ডের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেকই ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৃহস্পতিবার জমকালো আয়োজনের মাধ্যমে ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসেবে এই বোর্ডের ঘোষণা দেন। মঞ্চে তিনি বিভিন্ন […]

বিস্তারিত

আইসিজেতে রোহিঙ্গাদের ‘বেঙ্গলি’ বলায় বাংলাদেশের তীব্র আপত্তি

  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) সম্প্রতি গাম্বিয়া বনাম মায়ানমার মামলায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বেঙ্গলি’ হিসেবে অভিহিত করেছে মায়ানমার। গতকাল শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি উল্লেখ করে মায়ানমারের অপচেষ্টার বিষয়ে জোরালো আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদের রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তরিক অঙ্গীকার প্রদর্শন এবং রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাদের […]

বিস্তারিত

যে কারণে দোনেৎস্কের ভবিষ্যৎ নিয়ে সম্মত হচ্ছে না রাশিয়া-ইউক্রেন

  ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে কোনো চুক্তি করতে হলে ভূখণ্ডগত বিরোধ মীমাংসা জরুরি—এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ সহকারী। শুক্রবার (২৩ জানুয়ারি) পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর তিনি বলেন, এই ইস্যুতে অগ্রগতি ছাড়া সমঝোতার আশা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শুক্রবার […]

বিস্তারিত

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

  যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত আছে জানিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বলেছে, তাদের ‘আঙুল ট্রিগারে’ আছে। এক লিখিত বিবৃতিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এখনো আলোচনার আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করার পর ইরানের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এসেছে। […]

বিস্তারিত

জামায়াতকে ঘিরে ওয়াশিংটনের নতুন হিসাব, বাড়ছে দিল্লির শঙ্কা

  বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ঢাকার রাজনৈতিক সমীকরণে প্রভাব বিস্তারের অংশ হিসেবেই ওয়াশিংটন এই কৌশল বেছে নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ঘিরে […]

বিস্তারিত

গ্রিনল্যান্ড নিয়ে যে নতুন প্রস্তাব দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেবার পর ইউরোপের আটটি দেশে শুল্ক আরোপের হুমকি দেন।  এমনকি সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছিলেন।  কিন্তু হঠাৎ সেই পরিকল্পনা বাতিল করে তিনি ঘোষণা দিয়েছেন, একটি চুক্তির রূপরেখা প্রক্রিয়াধীন রয়েছে।  যেটি বাস্তবায়িত হলে গ্রিনল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের দুই আকাঙ্ক্ষাই পূরণ […]

বিস্তারিত

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ বেশ কিছু গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে, মূলত সতর্কতা হিসেবেই এই […]

বিস্তারিত

ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ আসলে কী?

সৌদি আরব, তুরস্ক ও মিসরসহ সাত দেশ যুক্ত হচ্ছে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’–এ সৌদি আরব, তুরস্ক ও মিসরসহ মোট সাতটি দেশ যোগ দেবে—এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই দেশগুলোর সঙ্গে আগে থেকেই ইসরায়েল প্রকাশ্যে বোর্ডে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। বুধবার সন্ধ্যায় ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট […]

বিস্তারিত

ইরানের বিক্ষোভে নিহত কমপক্ষে ৩১১৭ জন: রাষ্ট্রীয় গণমাধ্যম

  গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী দমন অভিযান চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ইরানের ভেটেরান ও শহীদ ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ইসলাম […]

বিস্তারিত