ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা

  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে এশিয়ার বিভিন্ন অংশেও উদ্বেগ দেখা দিয়েছে। কিছু দেশ বিমানবন্দরে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা) জোরদার করেছে। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে দুইজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সংস্পর্শে আসা প্রায় ১৯৬ জনকে সনাক্ত করা হয়েছে এবং কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। নিপা […]

বিস্তারিত

‘শর্ত মানতে ব্যর্থ হলে রদ্রিগেজেকে মাদুরোর পরিণতি ভোগ করতে হবে’

  তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার বর্তমান নেতা (ডেলসি রদ্রিগেজ) যদি যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হন, তবে তিনি মার্কিন সমর্থনে ক্ষমতাচ্যুত হওয়া তার পূর্বসূরি নিকোলাস মাদুরোর মতো পরিণতি ভোগ করতে পারেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সতর্কবার্তা দিয়েছেন। লিখিত বক্তব্যে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে রুবিও বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ‘মাদুরোর […]

বিস্তারিত

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা

  দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দিয়েছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ইথরা দুবাই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন বাণিজ্যিক হাবের উদ্বোধন করা হয়। ইথরা দুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোল্ড স্ট্রিটটি মূলত স্বর্ণের বিভিন্ন উপাদানে […]

বিস্তারিত

ইরানে হামলায় আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি

  ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এ আশ্বাস দেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতিবেদনে বলা হয়, টেলিফোন আলাপে সৌদি যুবরাজ আঞ্চলিক […]

বিস্তারিত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে যে সতর্কবার্তা দিল আরব আমিরাত

  মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। ইরানে মার্কিন হামলার শঙ্কার মাঝেই সোমবার (২৬ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন একটি ‘নৌবহর’ উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের […]

বিস্তারিত

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত অন্তত ৫০

  ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি বলেছেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে […]

বিস্তারিত

শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২০ জনের মৃত্যু

ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি সেবাগ্রহীতা। এ দুর্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে […]

বিস্তারিত

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল

  তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব […]

বিস্তারিত

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত ৩

  যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।  এতে দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। খবর বার্তা সংস্থা আনাদোলুর। আনাদোলুকে এক চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল-জাওয়ারা পরিবারের দুই […]

বিস্তারিত

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

  এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে এই শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার এক কড়া বার্তায় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, ‘এই ধরনের কোনো পদক্ষেপ কানাডাকে বিপদের মুখে ঠেলে দেবে।’ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‌‌‘ট্রুথ সোশ্যাল’-এ […]

বিস্তারিত