মধ্যপ্রাচ্যের যুদ্ধ: কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ কমেছে। দেশটির গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ডন মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় শূরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্তা […]

বিস্তারিত

সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান

ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা চালালে জোটের বাহিনী সেই হামলা ব্যর্থ করে দেবে এবং হামলায় জড়িত সবকিছু ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। সোমবার পোল্যান্ডের ওয়ারশতে এক নিরাপত্তা সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।  তিনি বলেন, ‘ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তবে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে জোটটি সেই হামলা […]

বিস্তারিত

হুতিদের হামলার পর আতঙ্কে সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের গুঞ্জন

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৪১ বছর বয়সী যুবরাজ বাংকার-সুবিধাসম্পন্ন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাতায়াত করছেন। হুতিদের হামলা জোরদার […]

বিস্তারিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের চুক্তির প্রত্যাশায় সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। মস্কোর সাথে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা আসার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১ দশনিক ৪৭ শতাংশ বা ১ দশমিক ৫৪ ডলার কমে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ১৮ ডলারে নেমে এসেছে। আবার, […]

বিস্তারিত

‘যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব’

যুদ্ধ অব্যাহত থাকলে সৌদি আরবের অর্থনীতি গুরুতর সংকটে পড়তে পারে এবং দেশটির তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি। তিনি বলেছেন, সৌদি আরবের অর্থনীতি প্রায় পুরোপুরি তেলের ওপর নির্ভরশীল। ইয়েমেনের সঙ্গে সংঘাত বাড়তে থাকলে দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সংকটের মুখে […]

বিস্তারিত

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় […]

বিস্তারিত

‘মার্কিন রক্ত ও সম্পদ দিয়ে নিজেকে বাঁচাতে চান নেতানিয়াহু’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ‘পলাতক ব্যক্তি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, বিচার এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদকে ঝুঁকির মুখে ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অভিযোগ করেন, ‘নেতানিয়াহুর হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত […]

বিস্তারিত

রিয়াদে বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং […]

বিস্তারিত

ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘নতুন ছক’, আসলে কতটা কার্যকর

আসন্ন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বোমা হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের আগেই ইরানে হামলা পুনরায় শুরুর পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন। এ বিষয়ে অতীতে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের […]

বিস্তারিত

আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল ফ্লাইদুবাই পাইলটের : ইউএই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইদুবাইয়ের এক সহকারী পাইলটের বিরুদ্ধে যাত্রীবাহী বিমান ছিনতাই করে ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরের টার্মিনালে আছড়ে ফেলার আত্মঘাতী পরিকল্পনার অভিযোগ উঠেছে। এতে যত বেশি সম্ভব মানুষের প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর। শুক্রবার ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামকে (ডব্লিউএএম) এ তথ্য জানান দেশটির অ্যাটর্নি জেনারেল কাউন্সেলর ড. হামাদ […]

বিস্তারিত