৩৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

  গত মাসে পুনর্বহাল করা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ হালনাগাদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকম দাবি করেছে, এখন পর্যন্ত তাদের বাহিনী ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, দুটি জাহাজ অচল করে দিয়েছে এবং আরো দুটি জাহাজে তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। তবে […]

বিস্তারিত

এবার যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

  যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালায়, তবে তার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে তেহরান। শনিবার পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের এই সতর্কতা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। শুক্রবার ট্রাম্প বলেন, তেহরানের […]

বিস্তারিত

ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে ‘হালকাভাবে নিচ্ছে না’ ইরান

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে মার্কিন হামলার শঙ্কা কাটেনি। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি আলজাজিরাকে বলেন, মধ্যস্থতাকারীদের সাহায্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ব্যাক চ্যানেল’ বা গোপন আলোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে, ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলোকে ইরান ছোট করে […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না। তিনি অভিযোগ করে আরও বলেন, তেহরান তাদের করা চুক্তির […]

বিস্তারিত

সংসদীয় কমিটিকে মোদি সরকার: ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেনা শেখ হাসিনা

  ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করলেও দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না—এমন তথ্য ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। বিষয়টি উঠে এসেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ তথ্য জানানো […]

বিস্তারিত

রয়টার্স বিশ্লেষণ: ইরান সংঘাতে আরও ৩ দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

  গত পাঁচ মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দাবাখেলায় অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি চাল দিচ্ছিল সৌদি আরব। মূল লক্ষ্য ছিল একটাই—যেকোনো মূল্যে একটি বিধ্বংসী আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলা। বিগত দিনে যখন একের পর এক ইরানি ড্রোন সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে, তখনও রিয়াদ চরম সংযম দেখিয়েছে। তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার দরজা বন্ধ হতে দেয়নি তারা। […]

বিস্তারিত

‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার’

  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া প্রাথমিক পর্যায়ে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে তিনি জানান, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, যদিও তাদের প্রত্যাবাসনের নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে আনাদোলু এজেন্সি […]

বিস্তারিত

এবার লোহিত সাগরে ফি বসাতে চায় হুতিরা

  ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে অর্থ (ফি) নেওয়ার পরিকল্পনা করছে। এই ফি দিতে হতে পারে লোহিত সাগরের দক্ষিণে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা […]

বিস্তারিত

ইসরায়েলি হামলা গাজায় অভিভাবক হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু

  ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট ৬০ হাজার ৭৩৭ শিশু অন্তত একজন অভিভাবক হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন […]

বিস্তারিত

‘ট্রাম্পের সঙ্গে বৈঠক চমৎকার হয়েছে’

  হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এক ভিডিও বার্তায় ওই আলোচনাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং […]

বিস্তারিত