‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ালেন অধরা, হাতছাড়া হয়েছে হলিউড প্রজেক্টও

জায়েদ খানের সঙ্গে ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা অধরা খানের। তবে পরিচালকের অপেশাদার আচরণের অভিযোগ তুলে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজের সিদ্ধান্তের কথা জানান অভিনেত্রী। তার দাবি, অনেক আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু […]

বিস্তারিত

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। দুর্ঘটনার পর সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি। নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, […]

বিস্তারিত

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন ক্যাটরিনা কাইফ। সেই সঙ্গে বার্তা দিয়েছেন, ‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’। তার মতে, কখনো মানুষ প্রশংসা করবে, আবার কখনো সমালোচনা। তাই অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। যুক্তরাজ্যে নিজের […]

বিস্তারিত

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে দীর্ঘ প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচিয়ে রাখার […]

বিস্তারিত

নয় সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’

অজয় দেবগনের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। রহস্য, সাসপেন্স আর বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই সিরিজের নতুন কিস্তি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’ ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। ছবিটি মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম সপ্তাহান্তে এর আয় ২৭২ কোটি রুপি ছাড়িয়েছে বলে […]

বিস্তারিত

চলতি সপ্তাহে ওটিটিতে আসছে ৭ নতুন সিনেমা-সিরিজ

ওটিটিতে নতুন কনটেন্টের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এ সপ্তাহেও থাকছে বেশ কিছু আয়োজন। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে শুরু করে রিয়েলিটি শো—বিভিন্ন ঘরানার সাতটি সিনেমা ও সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়। ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, অ্যাপল টিভি ও জিওহটস্টারে দেখা যাবে এসব নতুন কনটেন্ট। ‘ইনসিডিয়াস […]

বিস্তারিত

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত অভিনেত্রী। ফেব্রুয়ারিতেই একটি অস্ত্রোপচার করে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান। সেখানেও একটি অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। […]

বিস্তারিত

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি একজন উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করলেন এই তারকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন শিক্ষকতাও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নতুন এই কর্মজীবনের খবর ভক্ত ও […]

বিস্তারিত

জোভান ও তৌসিফের বন্ধুত্বে ভক্তদের ভার্চুয়াল যুদ্ধ

পছন্দের অভিনয়শিল্পীকে সেরা প্রমাণ করতে ভক্তদের মধ্যে ভার্চুয়াল লড়াই নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রায়ই প্রিয় তারকাকে এগিয়ে রাখতে অন্য তারকার ভক্তদের সঙ্গে তর্কে জড়ান অনেকে। কখনো কখনো সেই তর্ক গড়ায় রীতিমতো ঝগড়া কিংবা কটূক্তিতেও। তবে এবার যে দুই তারকাকে ঘিরে ভক্তদের এমন ভার্চুয়াল যুদ্ধ, তারা দুজনই একে অপরের কাছের বন্ধু। […]

বিস্তারিত

তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর রহস্যময় এক পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ছোট্ট বার্তাকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। তবে কাদের উদ্দেশে এমন কথা বলেছেন, তা স্পষ্ট করেননি সালমান। তার পোস্টের মন্তব্যের ঘরে কেউ সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ। আবার কেউ কেউ […]

বিস্তারিত