‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা। তবে জবাবে আসিফ জানিয়েছিলেন, বাংলাদেশই তার দেশ, আমেরিকা তাকে টানে না। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফের সঙ্গে কথোপকথনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রিসিলা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর […]

বিস্তারিত

অমিতাভ বচ্চনের বাড়ি ওড়ানোর হুমকি!

বিশ্রামের প্রয়োজন অনুভব করে সম্প্রতি সমাজমাধ্যমে বিরতি নিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাঝেই এল বড় ধরনের হুমকি—শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়রের কাছে আসা একটি ই-মেইলে অমিতাভের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন প্রবীণ এই অভিনেতা। নিজের […]

বিস্তারিত

শিউলি ফুলের খোঁজে পরীমনি

শরৎ এলেই প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের সুবাস। সাদা পাপড়ি আর কমলা বোঁটার এই ফুলের প্রতি ভালো লাগা থেকেই শিউলি ফুলের খোঁজে বের হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ কথা জানান অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’ লেখার সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। […]

বিস্তারিত

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, মেনে নিয়েছি’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি পর্দায় অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করলেও ব্যক্তিগত জীবনের নানা ঝড়-ঝাপটা ও বিতর্ক নিয়ে প্রায়শই চর্চায় থাকেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এআই-এর সহায়তায় প্রযুক্তিভিত্তিক এই মারাত্মক সাইবার হয়রানির […]

বিস্তারিত

সালমান থেকে টাইগার, গুলির নিশানায় আছে বলিউডের যেসব তারকা

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিনোদনজগতে। মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুষ্কৃতকারী গুলি চালায় বলে অভিযোগ। এ ঘটনায় টাইগার নিরাপদ থাকলেও তার গাড়িচালক ও এক অনুরাগী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামনে এসেছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া […]

বিস্তারিত

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বুকে আবারও বন্দুকধারীদের দৌরাত্ম্য। এবার কুখ্যাত অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড তারকা টাইগার শ্রফ। মুম্বাইয়ের পশ্চিম শহরতলি এলাকার জুহু থানার অন্তর্ভুক্ত পুষ্পা পার্কের কাছে রবিবার (১৮ অক্টোবর) এই সশস্ত্র হামলার ঘটনাটি ঘটে। হামলায় অভিনেতা নিজে প্রাণে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়েছেন তাঁর গাড়িচালকসহ এক সাধারণ অটোরিকশাচালক। সংবাদমাধ্যম […]

বিস্তারিত

‘বাচ্চাকে খুঁজে বেড়ানো মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না’

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে। তাদের মধ্যে রয়েছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। এ ঘটনায় গভীর কষ্ট প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন […]

বিস্তারিত

‘একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কারো নামে মিথ্যা ও ভিত্তিহীন কনটেন্ট তৈরি করে তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ বলে অভিহিত করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার ছড়ানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের […]

বিস্তারিত

শাহরুখ খানের জন্মদিনে আসছে ‘কিং’-এর টিজার

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য আসছে বিশেষ উপহার। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে মুক্তি পেতে পারে তার নতুন সিনেমা ‘কিং’-এর টিজার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির বৈশ্বিক প্রচার কার্যক্রম। ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর টিজার প্রকাশের […]

বিস্তারিত

নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের এক ব্যতিক্রমী ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। নিজের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের সূচনায় শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকেননি ‘স্পাইডার-ম্যান’ তারকা, বরং তার বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেছেন। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাকে। প্রাক্তন দম্পতির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। খবর এন্টারটেইনমেন্ট উইকলি ও এনডিটিভির। […]

বিস্তারিত