বৈশ্বিক চাপ ও অভ্যন্তরীণ সংকটে রপ্তানি আয় কমছে

২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতি সহায়তা প্রত্যাহারের প্রভাব একযোগে পড়ায় রপ্তানি আয়ের নিম্নমুখী ধারা আরও স্পষ্ট হয়ে উঠছে। রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে চলতি অর্থবছর শেষে এই নেতিবাচক প্রবণতা […]

বিস্তারিত

সাইবার ঝুঁকি কমাতে এনবিআরে চালু হলো ‘এসওসি’

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও কাস্টমস কার্যক্রমকে আরও সুরক্ষিত ও আধুনিক করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা জোরদারে নিজস্ব ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি)’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং নানাবিধ ডিজিটাল হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ, শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে […]

বিস্তারিত

এলপি গ্যাসের দামে বিশৃঙ্খলা: নীতিগত ব্যর্থতা না সিন্ডিকেটের দৌরাত্ম্য?

এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। নিয়মিত ব্যবহার করা একটি নির্দিষ্ট কোম্পানির সিলিন্ডার গ্যাস কিনতে কয়েকটি দোকান ঘুরেও পাননি তিনি। ক্ষোভ প্রকাশ […]

বিস্তারিত

ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের মধ্যে বড় ব্যবধান

  ব্যাংক ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে বছর দেড়েক আগে বাজারের ওপর ছেড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান (স্প্রেড) নির্ধারণে ৪ শতাংশের যে সীমা ছিল, তা উঠিয়ে দেওয়া হয়। ব্যাংকগুলো এখন নিজেদের মতো সুদহার নির্ধারণ করতে পারে। তবে এ ব্যবস্থায় ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বেড়ে কোনো […]

বিস্তারিত

ভ্যাট নিবন্ধনে এনবিআরের বড় সাফল্য: এক মাসেই যুক্ত ১.৩১ লাখ প্রতিষ্ঠান

দেশের রাজস্ব আহরণে গতি ফেরাতে এবং করের আওতা বৃদ্ধিতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির বিশেষ ক্যাম্পেইনের ফলে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেই নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান। এর ফলে দেশে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে। শনিবার (৩ জানুয়ারি) এনবিআর সূত্রে এ […]

বিস্তারিত

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

  এবারের ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আসর শুরু হতে যাচ্ছে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এসব তথ্য জানিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা […]

বিস্তারিত

কনটেইনার ডিপো মাশুল ২০% বৃদ্ধিতে সমঝোতা: কাটল অনিশ্চয়তা

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরে বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকগুলোর মাশুল বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা ও টানাপোড়েনের অবসান ঘটেছে। সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর বিদ্যমান মাশুলের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গত কয়েক সপ্তাহ ধরে কনটেইনার ব্যবস্থাপনায় যে অচলাবস্থা ও পণ্য […]

বিস্তারিত

সংকটের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য

  দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য এখন কার্যত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আগের বছরের মন্দা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরিবর্তে সামগ্রিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা, ভোক্তা চাহিদার পতন, বেকারত্ব বৃদ্ধি, কাঁচামাল আমদানিতে ধস এবং জ্বালানি সংকট—সব মিলিয়ে দেশের বেসরকারি খাত এক ধরনের চরম […]

বিস্তারিত

বন্ডেড হাউজে অনলাইন ইউপি বাধ্যতামূলক: এনবিআর

  চলতি বছরের শুরু থেকেই বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির ক্ষেত্রে অনলাইনে ‘ইউপি’ (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এনবিআরের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আজ […]

বিস্তারিত

কমলো জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

  জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) থেকে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে […]

বিস্তারিত