ফটিকছড়িতে চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

  চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সব এলাকার মানুষের সুবিধার্থে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ডাকে এই কর্মসূচি চলছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হরতাল ও অবরোধের ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং […]

বিস্তারিত

বৃষ্টিতে আজও ঢাকায় ভোগান্তি, ডুবে গেছে অনেক রাস্তা

  রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিন ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা […]

বিস্তারিত

টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট

  টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে মহাখালী-বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার (১২ জুলাই) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের […]

বিস্তারিত

বন্যা ও পাহাড় ধসে ৪৪ প্রাণহানি, সাত জেলায় বিপর্যস্ত ১০ লাখ মানুষ

  প্রকৃতি যেন তার রুদ্ররূপ ধারণ করেছে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে। গত কয়েকদিনের অবিরাম ও রেকর্ডভাঙা বৃষ্টিপাত, আর সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মরণকামড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। দেশের সাতটি জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে মাইলের পর […]

বিস্তারিত

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

  ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- […]

বিস্তারিত

জীবন বাঁচাতে দেশ ছাড়লেন সাংবাদিক তরিকুল ইসলাম, হত্যার হুমকির অভিযোগ

  দীর্ঘদিন ধরে হত্যার হুমকি, আত্মগোপনে জীবনযাপন এবং সর্বশেষ পারিবারিক বাড়িতে হামলার অভিযোগের পর অবশেষে জীবন রক্ষার্থে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মুক্তচিন্তা, সত্য ও ন্যায়ের পক্ষে লেখালেখির কারণে দীর্ঘদিন ধরে মৌলবাদী ইসলামি জঙ্গিগোষ্ঠীর সদস্যদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন। পরিস্থিতি চরম আকার ধারণ করায় শেষ পর্যন্ত স্ত্রীকে […]

বিস্তারিত

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

  কক্সবাজারের চকরিয়া ও পার্বত্য জেলা বান্দরবানে ভারি বর্ষণের মধ্যে পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ার বরইতলী ইউনিয়নে দুই শিশু এবং বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন মারা গেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট থানার ওসি দুটি ঘটনা ও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ […]

বিস্তারিত

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

  অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তির তথ্য গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার […]

বিস্তারিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম […]

বিস্তারিত

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

  লক্ষ্মীপুরের রায়পুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড়ে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা জেলার হোমনা পৌরসভার […]

বিস্তারিত