শেষ মুহূর্তের হিসাব-নিকাশে রাজনৈতিক দলগুলো

  আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ এখন তীব্র হিসাব-নিকাশ, কূটকৌশল আর জোটজটের এক জটিল অঙ্কে আবদ্ধ। আনুষ্ঠানিক মনোনয়ন বিক্রি শুরু হলেও ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করতে গিয়ে বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ দলই হিমশিম খাচ্ছে। দীর্ঘ আন্দোলনের শরিক দলগুলোর জন্য আসন ছাড় দিতে গিয়ে বিএনপির ঘরে তৈরি হয়েছে গণ-অসন্তোষ ও উত্তাপ। […]

বিস্তারিত

আরব বসন্তের অগ্নিস্ফূলিঙ্গ থেকে পতন: ৫ স্বৈরশাসকের বিদায় ও পরিণতি

  ১৫ বছর আগে, ২০১০ সালের ১৭ ডিসেম্বর, তিউনিসিয়ার এক প্রত্যন্ত শহরে পুলিশি হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশ এক যুবক, ফল-শাকসবজির বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি, নিজের দেহে মশাল ধরিয়ে আলোকিত করেছিলেন এক বিদ্রোহের পথ। তাঁর সেই আত্মদাহ ছিল কোনো সাধারণ প্রতিবাদ নয়; তা ছিল এক প্রতীকী অগ্নিস্ফূলিঙ্গ, যা সারা আরব বিশ্বে জ্বালিয়ে দিয়েছিল স্বৈরতন্ত্র, দুর্নীতি ও […]

বিস্তারিত

পে স্কেল নিয়ে কমিশনে যে সিদ্ধান্ত এলো

  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া এ বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই সভায় পে স্কেল সংক্রান্ত বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে […]

বিস্তারিত

যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের: চমক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে সেই প্রতিবাদী অবস্থানের জের ধরেই এবার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী। জানালেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি […]

বিস্তারিত

ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র

  ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হলো— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার […]

বিস্তারিত

২০২৬ বিশ্বকাপে মোট প্রাইজমানি ৭৯৯৯ কোটি টাকা

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দলের হিসেবে সবচেয়ে বড় হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের। তবে শুধু দলের সংখ্যাই বাড়ছে না, বৃদ্ধি পেয়েছে প্রাইজমানিও। বিশ্বকাপকে সামনে রেখে আজ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ৬৫৫ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে […]

বিস্তারিত

হাদির অবস্থা সংকটাপন্ন, মৃত্যুর খবর সত্য নয় : ইনকিলাব মঞ্চ

জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে। বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘ওসমান হাদি […]

বিস্তারিত

প্রার্থীদের শঙ্কা ও সরকারের উদ্যোগ

  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনি প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা। তবে এই নির্বাচনি উৎসবের মাঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনা প্রার্থীদের মাঝে তীব্র […]

বিস্তারিত

টকশো ও নির্বাচনি সংলাপে সাম্য-শালীনতা বজায় রাখতে ইসির নির্দেশ

নির্বাচনকে সামনে রেখে ইসি নির্দেশ দিয়েছে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো কটূক্তিমূলক, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য প্রচার না করার জন্য। একই সঙ্গে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়টি বাস্তবায়নের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক […]

বিস্তারিত

একুশে বইমেলা ভোটের পর, শুরু ২০ ফেব্রুয়ারি

  বাংলা একাডেমির আয়োজনে প্রতি বছরের পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া অমর একুশে বইমেলা পিছিয়ে এবার ভোটের পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ দিন পিছিয়ে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় […]

বিস্তারিত