ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই : নববর্ষের ভাষণে পুতিন

  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে বুধবার বলেন, ইউক্রেনে রাশিয়ার ‘জয় আসবেই’। ইউক্রেনে প্রায় চার বছরের এই অভিযানে দুই পক্ষের সামরিক হতাহতের সংখ্যা কয়েক লাখ পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হয়। পুতিন তার সংক্ষিপ্ত ভাষণের বেশিরভাগ অংশ উৎসর্গ করেন ইউক্রেনে থাকা ‘যোদ্ধা ও কমান্ডারদের’। তিনি তার এক বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার […]

বিস্তারিত

সবার আগে কোন দেশে ইংরেজি নববর্ষ পালিত হয়?

মধ্যরাতের ঘড়ির কাঁটা বারোটায় পৌঁছানোর বিশেষ এক উত্তেজনা থাকে ইংরেজি নববর্ষের সময়ে। কিন্তু, মজার কথা হলো, পৃথিবীর সব মানুষ একসঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে পারেন না। কারণ পৃথিবী গোলাকার এবং এটি তা নিজের অক্ষেই ঘুরছে। এই ঘূর্ণনের ফলে সূর্যের আলো পৃথিবীর সব জায়গায় কিন্তু একসঙ্গে পড়ে না। এই বাস্তবতার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে সময় […]

বিস্তারিত

হানিয়া আমির কি বিয়ে করছেন?

সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে আলোচনায় থাকা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে এবার নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী বছর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি—এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী মজা করে লেখেন, ‘আমিও […]

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৬৮ জন

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। যার সর্বোচ্চ বিএনপির ৩৩১ জন আর জামায়াতে ২৭৬ জনের মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াতের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাপা ২২৪, গণঅধিকার ১০৪ ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। এদিকে সারা দেশে মনোনয়ন […]

বিস্তারিত

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার শেষ বিদায়

  রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজ বুধবার দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষ অংশ নেন এই বিদায় পর্বে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে। বিবিসি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা […]

বিস্তারিত

কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড

  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানী ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে। বাসা-বাড়ির ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি। মনসুরাবাদে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় ফানুস উড়তে দেখা যায়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় […]

বিস্তারিত

রাজশাহীতে বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫

  রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই চার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় […]

বিস্তারিত

কমলো জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

  জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) থেকে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে […]

বিস্তারিত

গাজায় কার্যক্রম চালানো ৩৭ ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করবে ইসরায়েল

  গাজায় কার্যক্রম চালানো ৩৭টি ত্রাণ সংস্থাকে বৃহস্পতিবার থেকে নিষিদ্ধ করা হবে বলে ইসরায়েল ঘোষণা করেছে। কার্যক্রম চালানোর শর্ত হিসেবে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের বাড়তে থাকা সমালোচনাকে অগ্রাহ্য করেই এমন পরিকল্পনা নিল ইসরায়েল। একাধিক বেসরকারি সংস্থা (এনজিও) জানিয়েছে, নতুন নিয়মটি গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তার চালানে […]

বিস্তারিত

দেশে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত […]

বিস্তারিত