বুয়েটের তৈরি ই-রিকশা চলবে রাজধানীর যে ৩ এলাকায়

  রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-রিকশার পাইলটিং কর্মসূচি চালু করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিগাতলা এলাকায় পৃথক দুটি অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আফতাবনগরের জি ব্লক মেইন রোড, আড্ডার মোড় এলাকায় […]

বিস্তারিত

‘দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী’

  এ সময়ের জনপ্রিয় মুখ ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত  ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর, যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ‘হাওয়ার’ চেয়েও চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। ট্রেলারটি প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হবে বলে অনেকে […]

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে দামী বার্গারের দাম কত?

  বিশ্বের সবচেয়ে দামী বার্গার এখন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের একটি রেস্তোরাঁয় পরিবেশন করা হচ্ছে। বার্গারটির দাম ১১ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকারও বেশি! এই বিলাসবহুল বার্গারটি পাওয়া যায় স্পেনের আসাদর আউপা নামের এক বিশেষ রেস্তোরাঁয়। তবে সেখানকার সাধারণ গ্রাহক এই খাবারটি অর্ডার করতে পারেন না— এটি খাওয়ার সুযোগ কেবলমাত্র […]

বিস্তারিত

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি

  ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানাবে বাংলাদেশ। কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই আইসিসিকে চিঠি দেবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। আগামী মাসে […]

বিস্তারিত

মানুষের চেয়ে বিড়াল বেশি যে দেশে

  ভূমধ্যসাগরের পূর্ব কোণের ছোট্ট দ্বীপদেশ সাইপ্রাস। দেশটির মোট জনসংখ্যা ১০ লাখের কিছু বেশি। ইউরোপীয় ইউনিয়নটি এক অদ্ভুত সমস্যায় পড়েছে।  দেশটিতে এখন মানুষপ্রতি একটি বিড়াল।  খবর এপি’র। যদিও কেউ কেউ দাবি করেন, আদতে বিড়ালের সংখ্যা মানুষের চেয়েও বেশি। মধুর এ যন্ত্রণা থেকে রক্ষা পেতে সাইপ্রাসে সরকারিভাবে বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে। কিন্তু এরপরও বিড়ালের […]

বিস্তারিত

শীত নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  বছরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। আগামী এক মাস শীতের দাপট আরো বাড়বে। এ সময়ের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে। আবহাওয়া অফিস বলছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন জেলায় ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি ও ১-২টি মাঝারি থেকে তীব্র […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা: ভেনেজুয়েলার রাজধানীতে ৭ বিস্ফোরণ

  ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এর মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আলঅ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচু আকাশে উড়ন্ত বিমানের শব্দ শোনা গেছে। রাত সোয়া ২টার […]

বিস্তারিত

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

  ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণার করা […]

বিস্তারিত

মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ ভারতীয় বোর্ডের

  আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর […]

বিস্তারিত

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেসসচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির […]

বিস্তারিত