জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

  জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে নতুন করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ […]

বিস্তারিত

এইচএসসি নিয়ে জরুরি নির্দেশনা

  ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে পরবর্তী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) […]

বিস্তারিত

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

  একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন। রিটে গত ১১ ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন […]

বিস্তারিত

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ নির্বাচন কমিশনের

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় […]

বিস্তারিত

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও–এর নির্বাচন ভবন–এ প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা পাওয়া গেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা […]

বিস্তারিত

শাকসবজি খেতে ভালো না লাগলে যা করবেন

  আমাদের অনেকেই শাকসবজি দেখলে বিরক্ত হয়। খেতে অনীহা। অনেকের ক্ষেত্রে শৈশবের অনীহা বড় হওয়া পর্যন্ত গড়িয়ে যায়। অনেকে আবার নতুন করে অপছন্দ তৈরি হয়। কিন্তু ফাইবারসমৃদ্ধ শাকসবজি না খেলে ওজন কমানো কিংবা জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব নয়। তবে সেসব ব্যক্তির জন্য আশার আলো দেখাচ্ছেন, যারা পছন্দ না হলেও খাওয়ার পাতে শাকসবজি রাখেন। […]

বিস্তারিত

বৈশ্বিক চাপ ও অভ্যন্তরীণ সংকটে রপ্তানি আয় কমছে

২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতি সহায়তা প্রত্যাহারের প্রভাব একযোগে পড়ায় রপ্তানি আয়ের নিম্নমুখী ধারা আরও স্পষ্ট হয়ে উঠছে। রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে চলতি অর্থবছর শেষে এই নেতিবাচক প্রবণতা […]

বিস্তারিত

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

  বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে […]

বিস্তারিত

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন […]

বিস্তারিত

শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

  ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মসলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে এ বছর আইপিএলে খেলতে পারবেন না পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও তাকে বাদ দিয়েছে দলটি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ কথা বলেন ওয়াইসি। রোববার […]

বিস্তারিত