গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

  গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাবছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপ এবং কানাডার নেতারা আর্কটিক অঞ্চলটি সেখানকার জনগণের মালিকানাধীণ বলে দাবি করার পর এই পদক্ষেপের কথা জানাল যুক্তরাষ্ট্র। বুধবার (৭ জানুয়ারি) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের অংশ […]

বিস্তারিত

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী: টিআইবি

  বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা ও খাওয়ার ব্যয় বহনের বিষয়ে ইসির সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের পরিপন্থি। মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ মন্তব্য করেন। এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের […]

বিস্তারিত

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য […]

বিস্তারিত

আত্মশুদ্ধি: দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষতি

  বর্তমানে মানুষ দ্বিনকে নিজের পার্থিব উদ্দেশ্য এবং সুযোগ-সুবিধার অধীন বানিয়ে ফেলেছে। ফলে তারা স্বল্প মূল্যে বা সামান্য স্বার্থের কারণে দ্বিন বিকিয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে, ইজতিহাদের দাবিদার এক আলেম এক ব্যক্তির জন্য তার শাশুড়িকে বিয়ে করা হালাল করে দিয়েছিল। এক ব্যক্তি তার শাশুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েছিল। অবশেষে হতভাগা স্ত্রীকে পরিত্যাগ […]

বিস্তারিত

এলপিজি গ্যাসের ঘাটতি নেই, কারসাজি রয়েছে: জ্বালানি উপদেষ্টা

  গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ‘ঘাটতি নেই’ দাবি করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,’কারসাজির’ কারণে সংকট দেখ দিলেও আস্তে আস্তে দাম কমে আসবে বলে তিনি মনে করছেন। তার ভাষ্য, এলপিজি তো আমদানি করে বোতলজাত করা হয়। সেই আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। সুতরাং সেই দিক থেকে এই […]

বিস্তারিত

১৫ বছর পেরোল, ঝুলন্ত মরদেহের মতোই ঝুলে রইল ফেলানীর বিচার

  কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ বুধবার (৭ জানুয়ারি)। সময়ের হিসাবে দেড় দশক পেরিয়ে গেলেও আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখেনি। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ যেমন বিশ্বজুড়ে মানবতাকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি আজও ভারতের উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়া ঝুলে থাকায় হতাশা, ক্ষোভ আর […]

বিস্তারিত

সরকারি সুবিধা নেয় ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেখা যাচ্ছে ১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম এবং ৫৪ দশমিক ৮ শতাংশ বাংলাদেশি পরিবারই এ সহায়তা নিয়ে থাকে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এ তালিকা তুলে ধরেছেন। ‘উৎপত্তির দেশ অনুসারে অভিবাসী কল্যাণ প্রাপকের […]

বিস্তারিত

হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ কয়েকজন প্রভাবশালী আ.লীগ নেতা

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব কথা বলেন। এদিকে […]

বিস্তারিত

হাড় কাঁপানো শীত: যে বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। […]

বিস্তারিত

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

  ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তুষারপাতের কারণে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস ও আমস্টারডামের […]

বিস্তারিত