৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত

  দেশের ৩৫টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়, যাদের সবার শরীরেই পরীক্ষায় ভাইরাসটির সংক্রমণ নিশ্চিতভাবে ধরা পড়ে। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট […]

বিস্তারিত

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে জমা পড়েছে আরো ১৩১টি আপিলের আবেদন। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়। এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় […]

বিস্তারিত

এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

  দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও […]

বিস্তারিত

১৪ জানুয়ারি থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু

  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে। ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ […]

বিস্তারিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলার

  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ […]

বিস্তারিত

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার এখনো রেশ কাটেনি। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনো উত্তপ্ত ঢাকার রাজপথ। এর মধ্যেই এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে, […]

বিস্তারিত

২০২৫ সালে ইউরোপে অবৈধ অভিবাসনে শীর্ষে বাংলাদেশ

  ২০২৫ সালে অবৈধ বা অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ তথ্য ও বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরাই প্রথম স্থানে অবস্থান করছেন। ফ্রন্টেক্সের […]

বিস্তারিত

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ‘অনির্দিষ্টকালের জন্য’ দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে […]

বিস্তারিত

সারা দেশে আজ থেকে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

  সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নোটিশে বলা হয়, […]

বিস্তারিত

জকসু নির্বাচন: কোন পদে কে বিজয়ী?

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’কে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে। বুধবার (৭ […]

বিস্তারিত