ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ

  ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বলা হচ্ছে, বহু বছর পর ধর্মীয় শাসনের বিরোধীদের এটাই সবচেয়ে বড় আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনী তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেনি। এরপর একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।ভিডিওতে […]

বিস্তারিত

যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গাজা সিভিল ডিফেন্স ও ইমার্জেন্সি ডিরেক্টরেট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই […]

বিস্তারিত

আবেদন শেষ হবে আজ, চার দিনে ইসিতে ৪৬৯ আপিল

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল দায়ের করা হয়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মোট ১৭৪টি আপিল দায়ের করা হয়েছে। […]

বিস্তারিত

যে হাদিস ক্ষমতাকে কাঁপায়, বিবেককে জাগায়

  মানুষের জীবন কেবল খাওয়া-পরা, উপার্জন আর ব্যক্তিগত স্বপ্নে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতিটি অবস্থান; পিতা, মাতা, সন্তান, স্বামী, স্ত্রী, শাসক কিংবা সাধারণ নাগরিক স্ব স্ব ক্ষেত্রে এগুলোর সবকিছুই দায়িত্বের এক একটি অধ্যায়। আমরা অনেক সময় ভাবি, দায়িত্ব কেবল ক্ষমতার সঙ্গে আসে; অথচ ইসলাম শেখায়, দায়িত্ব আসে সম্পর্কের সঙ্গে। যে মুহূর্তে কেউ কারও জীবনে প্রভাব বিস্তার […]

বিস্তারিত

আকুর আমদানি বিল পরিশোধের পর কমল রিজার্ভ

  এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার […]

বিস্তারিত

সুইমিংপুলের ‘সাহসী’ লুকে ভিডিও প্রকাশ জেবা জান্নাতের

  ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা কারণেই আলোচনায় আসেন। গত দুই আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পরে এই নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকে ফেরেন তিনি। কিন্তু নাটকেও নিয়মিত নন। এরপর আলোচনায় আসেন এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। সামাজিক […]

বিস্তারিত

ভারত থেকে পাওয়া ‘হুমকি’র ভিডিও আইসিসিকে পাঠিয়েছে বিসিবি

নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারত থেকে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে গত রবিবারই আইসিসির কাছে একটি ই-মেইল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিরতি ই-মেইলে আরো বিস্তারিত জানতে চায়। গতকাল সেটিও জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও […]

বিস্তারিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা […]

বিস্তারিত

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। নিহতদের মধ্যে মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়নের (২০) […]

বিস্তারিত

আধিপত্য বিস্তারের সংঘাতে রক্তাক্ত দেশ, এক বছরে ৩৭৬৭ খুন

  রাজধানী ঢাকাসহ সারা দেশে গত এক বছরে হত্যাকাণ্ডের যে চিত্র সামনে এসেছে, তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। পরিসংখ্যান বলছে, এই সময়ে সারা দেশে ৩ হাজার ৭৬৭টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বিশ্লেষণে উঠে এসেছে— এসব হত্যাকাণ্ডের বড় অংশের পেছনে রয়েছে চাঁদাবাজির নিয়ন্ত্রণ, স্থানীয় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। কোথাও […]

বিস্তারিত