আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। ‎আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার […]

বিস্তারিত

পে-স্কেল থেকে সরে আসছে সরকার

  আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে-স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এজন্য গঠিত পে-কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে-স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে-কমিশন। এতে সভাপতিত্ব করেন […]

বিস্তারিত

‘চ্যাটজিপিটি হেলথ’ কাজ করবে যেভাবে

  ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবটের নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজের চিকিৎসা নথি এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত তথ্য আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিকভাবে পাওয়া যাবে। ওপেনএআই বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করে। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী […]

বিস্তারিত

রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জিং: সিপিডি

  চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে রাজস্ব আদায় ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধ নিয়ে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে মূল […]

বিস্তারিত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

  ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) জানিয়েছে, ইরানে কীভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদমাধ্যমটিকে নাম […]

বিস্তারিত

সোনার দাম বাড়লো, ভরি ২২৭৮৫৬ টাকা

  দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (১১ […]

বিস্তারিত

ভোটযুদ্ধের প্রস্তুতি

  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণের শোক কাটিয়ে দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এখন একটাই লক্ষ্য—আসন্ন জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, দলীয় দমন-পীড়ন ও সাংগঠনিক বিপর্যয়ের পর এই নির্বাচনকে বিএনপি দেখছে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর শেষ বড় সুযোগ হিসেবে। ফলে শোকের আবহ কাটতেই […]

বিস্তারিত

ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ৬২

ইরানের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটা হলফ করে কেউ বলতে পারছে না। দিন দিন হতাহতের সংখ্যা বাড়ছে। ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ থাকায় দেশটির প্রকৃত চিত্র সম্পর্কে জানার সুযোগ কম। প্রাপ্ত তথ্যগুলো নিরপেক্ষভাবে যাচাই করারও সুযোগ নেই। তবে ধারণা করা হচ্ছে, দেশটির সব প্রান্তে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, ইরানজুড়ে ছড়িয়ে […]

বিস্তারিত

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: জামায়াত আমির

  আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে দল-মত-নির্বিশেষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। গত শনিবার নিজের ফেসবুক বার্তায় এ আহবান জানান ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। তিনি বলেন, ‘আজ […]

বিস্তারিত

ব্রিটেনে ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডব

  ভয়াবহ শক্তিশালী ঝড় ‘স্টর্ম গরেট্টি’-র (Storm Goretti) প্রলয়ংকরী তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রিটেনের বিস্তীর্ণ জনপদ। শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই ঝড়ে গাছ চাপা পড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঝড়ের প্রলয়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি অন্ধকারে ডুবে গেছে দেশটির অন্তত দেড় লাখ […]

বিস্তারিত