৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

  সারা দেশে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি […]

বিস্তারিত

এনসিটি ইস্যু: উত্তাল চট্টগ্রাম বন্দর, শাটডাউন ঘোষণা

  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর ও হাইকোর্টের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে বন্দরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা আগামী শনিবার (৩১ জানুয়ারি) ও রোববার (১ ফেব্রুয়ারি) বন্দরে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য বন্দর বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম […]

বিস্তারিত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

  বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের সই করা […]

বিস্তারিত

‘চাঁদাবাজ থেকে রক্ষায় ব্যবসায়ীদের পাহারাদার হবে জামায়াত’

  চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত বিজনেস সামিটে তিনি এ অভিযোগ করেন। চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের […]

বিস্তারিত

বছরের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ডলার

  চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি […]

বিস্তারিত

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের উদ্দেশ্যে উড়ল বিমান

  দীর্ঘ একযুগ পর চালু হলো ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টায় করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, […]

বিস্তারিত

নাইকোকে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশকে

  দীর্ঘ আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট ‘ইকসিড’ এক ঐতিহাসিক রায়ে নাইকোকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ […]

বিস্তারিত

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

  শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি […]

বিস্তারিত

সাময়িক বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সেবা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে […]

বিস্তারিত

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ক্রু-যাত্রীসহ সবাই নিহত

  কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে। খবর বিবিসির। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের একটি বিচক্র্যাফট ১৯০০ বিমান ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। […]

বিস্তারিত