বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  সচিবালয়ে যাওয়ার সময় বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) আকস্মিক এ তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিস্ময় প্রকাশ করেছেন। জানা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্য দিনের মতো সকালেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের কার্যক্রমে ছিল ভিন্নতা। প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ […]

বিস্তারিত

‘জাহান্নামে স্বাগতম’ মার্কিন সেনাদের ইরান: তেহরান টাইমস

  মাসখানেক আগে ইরানের ওপর আগ্রাসন চালানোর পর যুক্তরাষ্ট্র দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে। এ খবর প্রকাশিত হওয়ার পর ইরানের গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম দিয়েছে ‘ওয়েলকাম টু হেল’ (জাহান্নামে স্বাগতম)। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি জানানো হয়েছে; বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে, তারা কফিনে করেই ফিরে […]

বিস্তারিত
কৃষি ও ব্যবসা খাতে খেলাপি ঋণ বেড়ে ৩১ শতাংশ

কৃষি ও ব্যবসা খাতে খেলাপি ঋণ বেড়ে ৩১ শতাংশ

  দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে কৃষি এবং ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের প্রবণতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংকিং খাতের মোট ঋণের বিপরীতে খেলাপির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। যদিও একই সময়ে ভোক্তা ঋণের ক্ষেত্রে খেলাপির হার কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খাতভিত্তিক ঋণের সর্বশেষ পরিসংখ্যান […]

বিস্তারিত
সমন্বিত পরিবহন নেটওয়ার্কের মহাপরিকল্পনা

সমন্বিত পরিবহন নেটওয়ার্কের মহাপরিকল্পনা

সড়কপথের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পরিবহন ব্যবস্থায় ভারসাম্য আনা, পণ্য পরিবহন ব্যয় হ্রাস করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রেলকে কেন্দ্র করে একটি সমন্বিত বহুমুখী পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি বিস্তৃত রোডম্যাপ প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ দীর্ঘ কয়েক […]

বিস্তারিত
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা

  মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরম শিখরে, ঠিক তখনই রণসজ্জা আরো শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজে করে প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত মেরিন সেনা ও নাবিক গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সেনারা উন্নত পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলার (জল ও স্থল […]

বিস্তারিত
আজ বসছে সংসদ অধিবেশন

আজ বসছে সংসদ অধিবেশন

  ঈদুল ফিতর ও পবিত্র রমজানের দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই ঐতিহাসিক অধিবেশনটি গত ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। আজ অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সংসদ সচিবালয় […]

বিস্তারিত
ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

  ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি। প্রতিবেদন রয়টার্সের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা […]

বিস্তারিত
জ্বালানি তেল নিয়ে সংসদ সদস্যদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেল নিয়ে সংসদ সদস্যদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

  জ্বালানি তেলের চলমান সংকটের জন্য কিছু গণমাধ্যমের দায়িত্বহীন খবর ও চোরাচালানকে দায়ী করেছে সরকারি দল বিএনপি। এ বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও পরিকল্পিতভাবে সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। এ জন্য অবৈধভাবে মজুদ করা হচ্ছে। এমনকি পাচারও হচ্ছে। অপতথ্য দিয়ে […]

বিস্তারিত
ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধের ১ মাস পূর্ণ হলো আজ

ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধের ১ মাস পূর্ণ হলো আজ

  ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার এক মাস পূর্ণ হলো আজ (২৮ মার্চ)। তবে এই সংঘাত শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এক মাসের এই যুদ্ধে হাজারো প্রাণ ঝরে গেছে, অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে। বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান‑যুক্তরাষ্ট্র‑ইসরায়েল যুদ্ধ গত ২৮ ফেব্রুয়ারি […]

বিস্তারিত
রামেকে আইসিইউ সংকট, ১৮ দিনে ৫১ শিশুর মৃত্যু

রামেকে আইসিইউ সংকট, ১৮ দিনে ৫১ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শিশু আইসিইউ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজনীয় সময়ে আইসিইউ শয্যা না পাওয়ায় গত ১০ মার্চ থেকে শনিবার পর্যন্ত মাত্র ১৮ দিনে অন্তত ৫১ শিশু মারা গেছে। এসব শিশুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় ছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সময়মতো আইসিইউ সেবা পেলে এই শিশুদের একটি বড় অংশকে […]

বিস্তারিত