আর্জেন্টিনার জয়ে যা বললেন শোবিজ তারকারা

বিনোদন স্পেশাল

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দলটির ৩–০ গোলের জয় ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। যা ছুয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও। তাই তো প্রিয় দল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরীমনি। ম্যাজিকাল মেসি উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার সাপোর্টার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও পোস্ট করেছেন এ নায়িকা।

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পোস্ট দিয়ে বিজয়ের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বুঝিয়েছেন―এই জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনার। সবার অনুভূতি কী, সেটিও জানতে চেয়েছেন তিনি।

প্রিয় দলের জয়ে পোস্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ইরফান সাজ্জাদ লিখেছেন, ছেলেটার শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল। প্রথম ম্যাচে সেটাও হয়ে গেল।

এছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম জানান বিজয়ে রাঙা সকালের শুভেচ্ছা

অভিনেত্রী সালহা খানম নাদিয়াও জানান মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসা

অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু উল্লেখ করেছেন

একইরকম অনুভূতি অভিনেতা সজলসহ আরও অনেক তারকার কণ্ঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *