ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে অপু বিশ্বাসের রহস্যময় বার্তা

বিনোদন স্পেশাল
 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বরাবরই ভক্তদের নজর কাড়ে। বিভিন্ন প্রচারণামূলক কাজ ও ব্যক্তিজীবন ঘিরে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ শাড়িটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এর সঙ্গে গলায়, কানে ও হাতে মানানসই গয়না পরায় তার সাজে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ, যা অনেকের কাছেই বিয়ের সাজের কথা মনে করিয়ে দিয়েছে।

ছবির সঙ্গে একটি দার্শনিক বার্তাও জুড়ে দেন অভিনেত্রী।

তিনি লেখেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’

May be an image of one or more people, henna and wedding

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। অনেকেই তার সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ সাজের প্রশংসা করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি কিছু নেটিজেন সাম্প্রতিক ব্যক্তিগত আলোচনার প্রসঙ্গও টেনে এনেছেন। সম্প্রতি অভিনেত্রী বুবলী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অপু বিশ্বাসের নামও উল্লেখ করছেন। কারণ, বুবলীর আগে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস।

তাদের সংসারে একমাত্র ছেলে আব্রাম খান জয় রয়েছে। ফলে নতুন এই পারিবারিক আলোচনার মধ্যেও অপুর সাম্প্রতিক পোস্টটি নেটিজেনদের মধ্যে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *