জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

খেলা স্লাইড

আবুধাবি টেস্টে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। জিততে হলে শেষ দিনে তাদের করতে হবে আরও ৩৪৭ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। চা বিরতির পর ২ উইকেটে ৫১ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন অধিনায়ক রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল। দু’জনই সাবধানে খেলতে থাকেন। তবে সুযোগ পেলে আক্রমণাত্মক শট খেলতেও দ্বিধা করেননি রহমত।

আতালকে পেছনে ফেলে আগে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আফগান অধিনায়ক। কিন্তু ফিফটি পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এবাদতের বলে সাজঘরে ফেরেন রহমত। ১২৪ বলে ৫১ রান করেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের বিদায়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

এরপর আর কোনো বিপদ হতে দেননি আতাল ও হাশমতউল্লাহ শহীদি। দু’জনের দৃঢ়তায় দিনের বাকি সময় পার করে আফগানরা।

দিন শেষে ১২৬ বলে ৩৫ রানে অপরাজিত আতাল। শহীদি অপরাজিত আছেন ২৭ বলে ১৯ রান নিয়ে। বাংলাদেশের হয়ে এবাদত নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *