এক সপ্তাহে ১৪২৬০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি

আন্তর্জাতিক

সৌদির নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের ঝটিকা অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে দেশটির যৌথ বাহিনী এই সাঁড়াশি অভিযান চালায়।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সৌদি প্রশাসন এ এক সপ্তাহের মধ্যেই দেশ ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ গ্রেপ্তারের ঘটনায় ৬ হাজার ৯০০ জন অভিযুক্ত হয়েছেন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে। এ ছাড়া ৩ হাজার ৯৮২ জন লঙ্ঘন করেছেন সীমান্ত নিরাপত্তা আইন।

আর ৩ হাজার ৩১৭৮ জন ধরা পড়েছেন শ্রম আইন ভঙ্গের অপরাধে।

কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জন এবং ট্রাভেল রিজার্ভেশনের কাজ সম্পন্ন করতে আরো ৫ হাজার ৩৮৬ জন অভিযুক্তকে পাঠানো হয়েছে নির্দিষ্ট দপ্তরে। অবৈধভাবে সৌদি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছে ১ হাজার ৫২৪ জন মানুষ, যার মধ্যে ৩৬ শতাংশই ইয়েমেনি নাগরিক। আর প্রায় ৬৩ শতাংশই ইথিওপিয়ান নাগরিক, বাকি এক শতাংশ অন্যান্য দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *