ওটিটিতে নতুন কনটেন্টের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এ সপ্তাহেও থাকছে বেশ কিছু আয়োজন। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে শুরু করে রিয়েলিটি শো—বিভিন্ন ঘরানার সাতটি সিনেমা ও সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, অ্যাপল টিভি ও জিওহটস্টারে দেখা যাবে এসব নতুন কনটেন্ট।
‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফার্দার’
.jpg)
৬ অক্টোবর অ্যাপল টিভি ও প্রাইম ভিডিওতে মুক্তি পাবে হরর সিনেমাটি। এতে জেমা হল নামের এক তরুণ মায়ের চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ।
মেয়েকে বাঁচাতে গিয়ে তাকে ভয়ংকর এক অতিপ্রাকৃত জগতের মুখোমুখি হতে দেখা যাবে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
.jpg)
একই দিনে অ্যাপল টিভি ও প্রাইম ভিডিওতে আসছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত পিটার পার্কার এবার একাই অপরাধের বিরুদ্ধে লড়বে। নতুন বিপদের মুখে তার পাশে থাকবে দ্য পানিশার।
‘ক্যারি’
.jpg)
৭ অক্টোবর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে হরর সিনেমা ‘ক্যারি’। সামার এইচ. হাওয়েল অভিনীত ক্যারি হোয়াইটের জীবন ঘিরে এগিয়েছে গল্প। নিয়ন্ত্রণপ্রবণ মায়ের সঙ্গে তার জটিল সম্পর্কের পাশাপাশি ক্যারির ভয়ংকর ক্ষমতাও উঠে আসবে সিনেমায়।
‘রিপোর্টিং লাইভ’
.jpg)
৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। এতে প্যারিনীতি চোপড়াকে দেখা যাবে এক উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিকের চরিত্রে।
অবৈধ বালু উত্তোলনের চক্রের অনুসন্ধান করতে গিয়ে তিনি জড়িয়ে পড়বেন নানা ঝুঁকিপূর্ণ ঘটনায়।
‘অ্যানিম্যালস’
.jpg)
৯ অক্টোবর নেটফ্লিক্সে আসছে ‘অ্যানিম্যালস’। বেন অ্যাফ্লেক অভিনীত সিনেমাটিতে এক মেয়র প্রার্থীর ছেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এরপর পরিবার ও রাজনৈতিক ক্যারিয়ার—দুই দিক সামলাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। এতে আরো অভিনয় করেছেন কেরি ওয়াশিংটন।
‘মান্দাদি’
.jpg)
তামিল সিনেমা ‘মান্দাদি’ও মুক্তি পাবে ৯ অক্টোবর নেটফ্লিক্সে। এতে সুরি অভিনয় করেছেন মুথুকালি চরিত্রে। চেন্নাই থেকে নিজের এলাকায় ফিরে পুরোনো প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন তিনি। এরপর একটি গুরুত্বপূর্ণ নৌকাবাইচকে ঘিরে এগিয়ে যায় গল্প।
‘পতি পত্নী অউর পাঙ্গা’ সিজন ২
.jpg)
১০ অক্টোবর জিওহটস্টারে ফিরছে ‘পতি পত্নী অউর পাঙ্গা’র দ্বিতীয় মৌসুম। তারকা দম্পতিদের সম্পর্ক, বোঝাপড়া ও দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে সাজানো হয়েছে এই রিয়েলিটি শো।
ফলে সিনেমা ও সিরিজপ্রেমীদের জন্য সপ্তাহজুড়েই থাকছে নতুন কিছু দেখার সুযোগ।
