‘কেউ আমার খরচটা পরিশোধ করে না, তাই উপদেশ দিতে আসবেন না’

বিনোদন স্পেশাল

 

‘গুলশানের চামেলি’ সিনেমাতে আইনজীবী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা।

বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো সিনেমায় অভিনয়ের পর কেন তিনি বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় যুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন বাঁধন। নিজের কাজ ও সিদ্ধান্ত নিয়ে অন্যের উপদেশ না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিবার নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘এই সিনেমায় (গুলশানের চামেলি) কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল।

তবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যন্ত পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।’

No photo description available.

নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরে তিনি আরো লিখেছেন, ‘বছরের পর বছর আমি অনেক পরিচালকের সঙ্গে, নানা ধরনের প্রযোজনায় কাজ করেছি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে কিছু না কিছু শিখিয়েছে।

কিছু অভিজ্ঞতা ছিল ভালো, কিছু ছিল কঠিন। তবে সব কিছুই আজকের আমাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। জীবনে যা কিছু পেয়েছি এবং আল্লাহ আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছেন, তার সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরো শক্তিশালী করেছে।’

May be an image of one or more people, people smiling and text that says 'R'

সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন সর্বশেষে লিখেছেন, ‘একটা কথা আমি সত্যিই বিশ্বাস করি যে কেউ এসে আমার খরচটা পরিশোধ করে না বা আমার জীবনটা যাপন করে না।

তাই দয়া করে আমার সিদ্ধান্তগুলো নিয়ে আমাকে উপদেশ দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার জীবনে এমন মানুষ আছেন, যাদের পরামর্শ আমি বিশ্বাস করি, সম্মান করি এবং শুনি। আমি আমার জীবন নিয়ে সুখী এবং ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি আরো উন্নতি করব এবং আরো সুখী হবো।’

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’তে বাঁধন ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আমিন খান, আশীষ খন্দকারসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *