এক ওয়ানডেতে ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি—ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এমন দৃশ্য এবারই প্রথম। গুয়াহাটিতে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতয়ি ওয়ানডেতে দুই দলের পাঁচ ব্যাটার মিলে গড়েছেন এই কীর্তি। টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে একে একে সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু। ক্যাম্পবেল ৬৮ বলে ১০১, […]

বিস্তারিত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি। তার মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। নকভির মেয়াদ না বাড়লে আগামী বছরের এপ্রিলেই এসিসি প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন তামিম ইকবাল। ২০২৭ সালের এপ্রিলে এসিসির সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা। তার মেয়াদ বাড়াতে হলে […]

বিস্তারিত

ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে লিটন-মুস্তাফিজরা

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জাপানের নিশিনে টসের ৯০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এমনকি স্টেডিয়ামেও যেতে হয়নি বাংলাদেশ দলকে। […]

বিস্তারিত

৩ মহাদেশে তিন ওয়ানডে, সোয়া দুই ঘণ্টার ব্যবধানে চার সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটের সময় শেষ—কথাটিকে ভুল প্রমাণ করতে আজকের ‘সুপার সানডে’ যথেষ্ট! আজ বিশ্বের তিন মহাদেশে কাছাকাছি সময়ে শুরু হয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ। সেটাও যেনতেন দলের নয়। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আর লন্ডনের ওভালে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে খেলছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। জোহানেসবার্গ আফ্রিকা মহাদেশে, কেরালার […]

বিস্তারিত

বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচিতে বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা এবার যুক্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচিতে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা এই কর্মসূচির আওতায় রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও। ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক […]

বিস্তারিত

আসিয়ান কাপে কঠিন প্রতিপক্ষদের ভয় পাচ্ছেন না হামজা

ফিফা আসিয়ান কাপে কঠিন সব প্রতিপক্ষ, র‌্যাংকিংয়েও বেশ এগিয়ে। তবু ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে বাংলাদেশ দল খেলবে বলে জানিয়েছেন হামজা চৌধুরী। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এই তারকা মিডফিল্ডার। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় হামজার সঙ্গে প্রবাসী অন্য ফুটবলাররাও বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। […]

বিস্তারিত

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

আর একবার। এবং শেষবার। এর পরেই আর কখনো আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। আন্তর্জাতিক ফুটবলে তার দেখানো পায়ের জাদু তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে।ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন আগামী ৬ অক্টোবর। বেনিনের বিপক্ষে হতে যাওয়া ম্যাচটির সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগী মুহূর্ত তৈরি হচ্ছে। শুধু কি ভক্ত-সমর্থকদেরই এমন অনুভূতি হচ্ছে? […]

বিস্তারিত

যে কারণে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে এশিয়ান গেমসের সোনার পদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে এসেছে আরেকটি খবর—নিগার সুলতানা জ্যোতি আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে চান না। তবে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের পেছনে বিসিবির সঙ্গে দূরত্ব কিংবা কোনো অভিমান নেই বলে জানিয়েছেন জ্যোতি। তার এই সিদ্ধান্তের মূল কারণ, ব্যাটার হিসেবে নিজের খেলায় আরো […]

বিস্তারিত

আসিয়ান কাপের দলে সুযোগ পেলেন কারা

অপেক্ষা ফুরাচ্ছে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার। আসিয়ান কাপে অভিষেক হতে পারে তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসার। তাদের নিয়েই আজ ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে ছিলেন না ফারহান আলী ওয়াহিদ। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন এই সেন্টার ফরোয়ার্ড। তিন প্রবাসীর সঙ্গে এবারের দলে আছেন আগে […]

বিস্তারিত

সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় জাপানের নাগোয়ায় চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের এই ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে জয়ী ঘোষণা করা হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে না খেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা […]

বিস্তারিত