রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক […]

বিস্তারিত

বিশ্বব্যাংকের প্রতিবেদন: ৬২ শতাংশ দরিদ্র মানুষ পান না সামাজিক সুরক্ষার সুবিধা

দেশের প্রায় ৬২ শতাংশ দরিদ্র মানুষ প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে সমাজের নিচের দিকে থাকা ২০ শতাংশ দরিদ্র মানুষের সঙ্গে ওপরের দিকে থাকা ২০ শতাংশ ধনী মানুষের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার তুলনা করা হয়েছে। এতে বলা হয়েছে, দরিদ্র ২০ […]

বিস্তারিত

মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের যেসব স্থানে রয়েছে

ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ১২টি বি-১বি বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার দিনভর বিমানগুলো পশ্চিম ইংল্যান্ডের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে। এর মধ্য দিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন হামলার জন্য গুরুত্বপূর্ণ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত ঘাঁটিটির ভূমিকা আপাতত শেষ হলো। লন্ডন […]

বিস্তারিত

নয় সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’

অজয় দেবগনের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। রহস্য, সাসপেন্স আর বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই সিরিজের নতুন কিস্তি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’ ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। ছবিটি মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম সপ্তাহান্তে এর আয় ২৭২ কোটি রুপি ছাড়িয়েছে বলে […]

বিস্তারিত

বিদায়ের বার্তায় যা বললেন মেসি

‘শেষ চিঠি’ প্রকাশ করে আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেছেন। একই সময়ে মেসিও নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।’ মেসির বার্তায় উঠে এসেছে আর্জেন্টিনার জার্সির প্রতি তাঁর গভীর আবেগ। তিনি লিখেছেন, […]

বিস্তারিত

এআই প্রযুক্তিতে এনবিআরের করদাতা শনাক্তের উদ্যোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণ ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। কর ফাঁকি রোধ, নতুন করদাতা সনাক্তকরণ এবং রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নেওয়া হচ্ছে কঠোর ও সমন্বিত পদক্ষেপ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত […]

বিস্তারিত

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা থাকবে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র […]

বিস্তারিত

বিমানের প্রশাসনে ব্যাপক রদবদল, নতুন জনসংযোগ প্রধান শাহনুর আহমেদ

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, সেবার মান নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এক বিশাল রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমে নতুন গতি আনার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একযোগে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের উচ্চপদস্থ […]

বিস্তারিত

‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’— রূপসী কবি জীবনানন্দ দাশের এই লাইনটা যেন লিওনেল মেসির জন্যই লেখা। ফুটবলে যা দেখিয়েছেন তাতে এমন বলাটা যেন খুব বেশি হয় না। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর না পাওয়ার সেই দিনটা ঘনিয়ে আসছে। আগামী ৭ অক্টোবর ভোরে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। বিদায়ি […]

বিস্তারিত

চলতি সপ্তাহে ওটিটিতে আসছে ৭ নতুন সিনেমা-সিরিজ

ওটিটিতে নতুন কনটেন্টের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এ সপ্তাহেও থাকছে বেশ কিছু আয়োজন। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে শুরু করে রিয়েলিটি শো—বিভিন্ন ঘরানার সাতটি সিনেমা ও সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়। ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, অ্যাপল টিভি ও জিওহটস্টারে দেখা যাবে এসব নতুন কনটেন্ট। ‘ইনসিডিয়াস […]

বিস্তারিত